Categories: জাতীয়

সীতাকুণ্ডে শারদীয় দুর্গা পূজায় ৬৭টি পূজা মন্ডপে আসলাম চৌধূরী আর্থিক অনুদান প্রদানঃ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সীতাকুণ্ডের ৬৭টি মন্দির কে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির যূগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরী এফসিএ।
তিনি ৪ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় ফৌজদার হাটস্থ তাঁর বাসভবনে সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
লায়ন আসলাম চৌধুরী বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। পতিত সরকারের দোসররা জনদৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতে দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, কিন্তু এদেরকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে।হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে পালন করতে সার্বিক সহযোগিতা করবে বিএনপি।
সীতাকুণ্ড,আকবর শাহ ও আংশিক পাহাড়তলী সমস্ত পূজামণ্ডপগুলোতে বিএনপির সমন্বয়ে টিমগুলো পাহারার ব্যবস্থা করা নির্দেশনা দেওয়া হয়েছে।
শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় শেষে আসলাম চৌধূরীর ৬৭টি পূজা মন্ডপে আর্থিক অনুদান তুলে দেন।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর এর সভাপতিত্বে সীতাকুণ্ড উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু অমেলেন্দু কনক এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন,উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন,পুজা পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, পুজা উৎযাপন পরিষদের সদস্য সচিব মনোজ কুমার নাথ, স্বপন নাথ, ইঞ্জিঃ রতন রায়,সুনন্দ ভট্টাচার্য, কাকন দাশ,রতন কুমার নাথ,ইন্জিঃ ধ্রুব দাশ,Blend শর্মা,মিঠুন বৈষনব,বাবৃল বাহাদুর শাস্ত্রী,পাপন দাশ,নয়ন দে,ডালিম চক্রবর্তি সহ বিভিন্ন মন্ডপের নেতৃবৃন্দ প্রমূখ।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

19 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

20 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.