Categories: জাতীয়

ভাটিয়ারী বিজয় স্মরণী ডিগ্রী কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন।

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

এক সময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা। এ সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহকে (সা.) প্রেরণ করেন এই পৃথিবীতে।

বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে; প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন; যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব ও বিজয় স্মরণী ডিগ্রী কলেজ গভনিং বডি সভাপতি অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধূরী।

আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার বিজয় স্মরণী ডিগ্রী কলেজ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সঃ এর আলোচনা সভা ও দোয়া মাহফিল কলেজ হল রুমে প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধূরী উপরোক্ত আলোচনা করেন।

বিজয় স্মরনী কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আবু জাফরের সভাপতিত্বে এবং  অধ্যাপক এম শহীদুল্লাহ আজাদ ও অধ্যাপক আবু সালেহ এর যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা কাজী মোঃ শিহাব উদ্দিন। তিনি মহানবীর জীবনী নিয়ে আলোচনায় বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী হচ্ছে শেষনবী হজরত মুহাম্মদ (সা.)–এর জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে এ দিনটি বেশ উৎসবের সঙ্গে পালন হতে দেখা যায়। বাংলাদেশি মুসলিমরা এই দিনকে ঈদে মিলাদুন্নবী বলে অভিহিত করেন। মুহাম্মদ সঃ এর  জন্ম উদ্‌যাপন হিসাবে উল্লেখ করার পাশাপাশি, মওলিদ শব্দটি ‘মুহাম্মদের জন্ম উদযাপনের জন্য বিশেষভাবে রচিত এবং আবৃত্তি করা পাঠ্য’ বা ‘সেই দিনে আবৃত্তি করা বা গাওয়া একটি পাঠ্য’-কে বোঝায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক এ এম রফিকুল আলম হাচানী, কলেজ গভনিং বডির বিদ্যুৎসাহী সদস্য প্রফেসর মোঃ নুরুল কুদ্দুস, দাতা সদস্য আলহাজ্ব নিজাম উদ্দিন চৌধূরী,প্রাক্তন সদস্য ইঞ্জিনিয়ার শফিউল আলম,আলহাজ্ব ফরিদুল আলম,ডাঃ খালেদ উদ্দিন ঈসা চৌধূরী,বিএনপি নেতা মোরসালিন,শেখ সাহাবুদ্দিন,মহিউদ্দিন,জাহেদুল হাসান,হেলাল উদ্দিন বাবর, রবিউল রবি,জুয়েল চৌধুরী,সোলাইমান রাজ প্রমূখ।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

1 hour ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.