সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে হাফিজ আব্দুল হান্নান রহস্যজনক খুন হয়েছেন। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮ ঘটিকার সময় উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের নতুন বাজার (ধারন) সংলগ্ন বড় সৈদেরগাঁও গ্রামের নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবারও পুরান বাড়ীতে রাত্রী যাপন করেন হাফিজ আব্দুল হান্নান। তিনি ফজরের নামাজ আদায় করেন নিজ বাসভবনের পাশে অবস্থিত গ্রামের মসজিদে। নামাজ শেষে তিনি কিছুক্ষন হাটা চলা করে থাকেন। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ কোর্টে যাওয়া কথা ছিল তার। তাই একজন সিএনজি গাড়ী চালককে আগে থেকে বলে রাখেন। সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় ওই সিএনজি চালক হাফিজ আব্দুল হান্না কে মুঠোঠোনে কল করে কথন আসবেন জানতে চান। এসময় সিএনজি চালককে হাফিজ আব্দুল হান্নান বলেন নতুন বাজার (ধারন) হাইওয়ে রোডে অপেক্ষা করার জন্য। এর কিছুক্ষন পর ঐ বাসভবনে তদবির নিতে আসেন সামছুল ইসলাম নামে এক ব্যক্তি। এসময় তিনি একটি ছেলেকে বাসার ভিতরে ডাকতে পাঠান। ছেলেটি বাসার বারান্দায় প্রবেশ করে হাফিজ আব্দুল হান্নান এর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ দেথে চিৎকার করে। সুর চিৎকার শুনে আশ পাশের লোকজন ও হাফিজ আব্দুল হান্নান এর স্বজনরা এসে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যাওয়ার পথেই হাফিজ আব্দুল হান্নান মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
হাফিজ আব্দুল হান্নান নিয়মিত পুরাতন বাড়ীতে রাত্রিযাপন করলেও প্রতিদিন সকালে এই বাসভবনে বসে বিভিন্ন রোগীদের তদবির তাবিজ দিতেন। তিনি একজন পরহেজগার মানুষ ছিলেন এলাকার সকলের কাছে তিনি ছিলেন সমাদৃত। হাফিজ আব্দুল হান্নানের রহস্যজনক খুনকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ হত্যাকন্ডের কারন এখনো জানা যায়নি।
এ দিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান, ওসি তদন্ত রুহুল আমিন, এস আই আব্দুস সাত্তার ও সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন এসপি স্যার কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলে এসে পৌছাবেন।
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
This website uses cookies.