সিলেট প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নগরীর ৭৭টি পূজামণ্ডপকে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান। শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সিলেট মহানগরীর পূজা উদযাপন কমিটিসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১অক্টোবর ) দুপুরে নগর ভবন সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।এ বছর সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডে ৭৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ৭৭টি পূজা মণ্ডপকে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
মতিবিনিময় সভায় ৭৭টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।সভায় সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ রয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে হবে।তিনি বলেন, সিলেটের মানুষ চিন্তা-চেতনায় পরিশীলিত ও মার্জিত, আচার-আচরণে অত্যন্ত সংযত। আমরা শান্তিপূর্ণ পূজা উদযাপনের প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সমিম্মিত প্রচেষ্ঠায় অবশ্যই সিলেটে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, ধর্মীয় ভাব-গাম্ভীর্যে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিভিন্ন সড়ক বিশেষ করে মণ্ডপ এলাকা আলোকিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রাস্তাঘাট প্রয়োজনীয় সংস্কারসহ সংশ্লিষ্টদের নানা নির্দেশনা দেন আবু আহমদ ছিদ্দীকী। কোনো ধরনের গুজবে কান না দিয়ে যেকোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পূজা মণ্ডপ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি। মতবিনিময় সভায় বক্তব্য দেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক চন্দন দাশ প্রমুখ।
শুরুতে পবিত্র গীতা পাঠ করেন জ্যোতিষ চক্রবর্তী। সভায় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
This website uses cookies.