বিশেষ সংবাদদাতাঃ
ডেঙ্গু রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন।
বুধবার (২অক্টোবর ) দুপুরে ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা ও কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা। অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেটের কীটতত্তবিদ মো. নজরুল ইসলাম, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অসহযোগিতার জন্য একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি স্যানিটারি দোকান ও একটি টায়ারের দোকানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ের পাশাপাশি দোকানগুলোর মালিককে সতর্ক করা হয়। তাৎক্ষণিক এসব লার্ভা ধ্বংস করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত এডিশ মশার লার্ভা পাওয়া যাবে, ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এডিসের লার্ভা ধ্বংসে বাসা-বাড়িতে অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা ডেঙ্গু রোধে সতর্ক অবস্থায় আছি। নিয়মিত অভিযান চালাচ্ছি। মানুষকে সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি লিফলেটও বিতরণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে অবশ্যই বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে সে ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
This website uses cookies.