Categories: জাতীয়

এভারকেয়ার চট্টগ্রামের হার্ট ফেইলিউর ক্লিনিক চালু।

শাহরিয়ার সুমনঃ

[চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর, ২০২৪]- বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম একটি বিশেষায়িত হার্ট ফেইলিউর ক্লিনিক চালু করেছে। অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ক্লিনিকে দ্রুততম সময়ের মধ্যে হার্ট ফেইলিউর সংক্রান্ত সবরকম চিকিৎসা-পরামর্শ প্রদান করা হবে।
ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর চিফ অপারেটিং অফিসার সামির সিং; ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডা: শেখ মোহাম্মদ হাছান মামুন; এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশ-এর সিনিয়র কনসালট্যান্ট, ইলেক্ট্রোফিজিওলজিস্ট, হার্ট ফেইলিউর স্পেশালিস্ট অধ্যাপক ডা: আতাহার আলী; এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা: আরিফ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ; ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ তারিক বিন আব্দুর রশিদ এবং মেডিকেল সার্ভিসেস ও কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের প্রধান ডা: তানিয়া লোধ।

ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডা: শেখ মোহাম্মদ হাছান মামুন বলেন, “হার্ট ফেইলিউর রোগীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম আনুষ্ঠানিকভাবে হার্ট ফেইলিউর ক্লিনিক চালু করেছে। উন্নত ডায়াগনস্টিকস ও ব্যক্তিগতকৃত চিকিত্সা পরিকল্পনা প্রদান করতে এই উদ্ভাবনী ক্লিনিকটি ডিজাইন করা হয়েছে। এই ক্লিনিকের লক্ষ্য, একটি দক্ষ মেডিকেল টিম ও অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় কার্যকরভাবে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করা ও সমাধানের চেষ্টা করা। হার্ট ফেইলিউর রোগীদের জন্য বিশেষায়িত যত্ন প্রদানের ক্ষেত্রে এই ক্লিনিকটি এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।”
এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশ-এর সিনিয়র কনসালট্যান্ট, ইলেক্ট্রোফিজিওলজিস্ট, হার্ট ফেইলিওর স্পেশালিস্ট অধ্যাপক ডা: মোঃ আতাহার আলী বলেন, “হার্ট ফেইলিউর একটি জটিল অবস্থা, যার সেবার জন্য বহুমুখী চিকিৎসা পদ্ধতির প্রয়োজন। এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে সদ্য চালু হওয়া হার্ট ফেইলিউর ক্লিনিক এ সকল রোগীদের জন্য ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা প্রদানের উদ্দেশ্যে উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ যত্নের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যের দীর্ঘমেয়াদি উন্নতি নিশ্চিত করবে।”
এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশ-এর মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা: আরিফ মাহমুদ বলেন, “এভারকেয়ার হাসপাতালের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সেবা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। বাংলাদেশে হৃদরোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে এই হার্ট ফেইলিউর ক্লিনিক আমাদের প্রচেষ্টার প্রতিফলন।”
এভারকেয়ার হাসপাতাল।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

23 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

23 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

24 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.