Categories: জাতীয়

দেশে এখন সৎ ও যোগ্য লোক তৈরী করতে হবে- সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

দেশের রাষ্ট্র পরিচালনার জন্য এখন থেকে সৎ ও যোগ্য লোক তৈরী করতে হবে বলে জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী সীতাকুণ্ডে কর্মী সমাবেশে উপরোক্ত কথা গুলো বলেছেন।
জানা যায়,গত শুক্রবার সকাল ১০টায় ফৌজদারহাট ইডেন পার্কে আয়োজিত কর্মী সমাবেশ ১০নং সলিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধরী বলেন, জামায়াতে ইসলামী এই দেশে সুশাসন কায়েম করতে যোগ্য লোক তৈরী করারর জন্য কাজ করে। এই দেশে আল্লাহর আইন কায়েম করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিগত আওয়ামী সরকার দেশে জামায়াত শিবিরের শত শত নেতাকর্মীকে অন্যায় ভাবে হত্যা করে।হত্যা করে বৈষম্য বিরোধী ছাত্রদের,শ্রমিক ও সাধারণ মানুষকে।তাই হত্যাকারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।আর বর্তমান সরকারকে শেখ হাসিনার রেখে যাওয়া দূর্নীতি গ্রস্হ দেশকে সংস্কার করতে সময় দেয়া উচিত বলে তিনি মনে করেন।সমাবেশে বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী আলাউদ্দিন শিকদার, জামায়াত নেতা মাস্টার নুরুস সালাম, ফারুকি আজম, উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান,চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সহ-সভাপতি সাবেক পৌর কমিশনার মোহাম্মদ তাহের,আরো বক্তব্য রাখেন, জেলা নেতা অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, রাশেদুজ্জামান মজুমদার,অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন,থানা এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী,মাওলানা আনোয়ার হোসেন, এডভোকেট হুসাইন মোহাম্মদ আশরাফ,নুরুল ইসলাম,আরও উপস্থিত ছিলেন,মাওলানা মাহাবু রহমান, কাজি জসিম উদ্দিন, জাহাংগীর সাদেক, জসিম উদ্দিন, মাহাবু রহমান তারেক প্রমূখ।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

21 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

22 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

22 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

23 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.