Categories: জাতীয়

সীতাকুণ্ড যুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা-ভিত্তিহীন সংবাদের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী আজ চট্টগ্রাম মেট্টপলিটন সাংবাদিক মিলনায়তনে সংবাদ সম্মেলনে বলেছেন, সম্প্রতি দেশের কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছি মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট।

তিনি বলেন, গত ৭ সেপ্টন্বর শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০ টায় আমি আমার ব্যক্তিগত গাড়ী নিয়ে হালিশহরস্থ বাসা থেকে আমাদের নেতা মোঃ আসলাম চৌধূরীর ফৌজদারহাটস্থ বাসভবনের উদ্দ্যেশ্যে যাওয়ার পথে হালিশহর ওয়াপ্দা গেইট এলাকার পোট কানেক্টিং সড়কে অনাকাংক্ষিত ভাবে একটি স্ক্রাপ ট্রাক নজরে আসে। স্ক্রাপ বহনকারী ট্রাকটির পিছনে আমার কার হালকা গতিতে চলছিল। আমি দেখতে পেলাম কিছু কিশোর সেই ট্রাকের উপর থেকে স্ক্রাপ সড়কে উপর চুরির উদ্দ্যেশে ফেলছিল। একটি লৌহার স্ক্রাপ আমার ব্যবহারিত গাড়ির সামনে এসে পড়লে আমার প্রাইভেট কার ক্ষতিগ্রস্থ হয়। তখন আমি গাড়ি থেকে নেমে স্ক্রাপের ট্রাক থেকে কিশোর চোরদের ধরে ফেলি এবং ট্রাকটির ড্রাইভারকে অনুরোদ করে বলেছি, সড়কের এক পাশে দাড়ানোর জন্য । আমি স্থানীয় দোকানদারদের সামনে ২ জন কিশোর চোর ও একজন তাদের সহকারী রিক্সচালককে চোরাই মালসহ ধরে সক্ষম হই।

তখন ক্রাপ বহনকারী ট্রাকের ড্রাইভার কে বলি, তার কোম্পানীকে অর্থাৎ স্ক্রাপের মালিককে কল দিতে। তখন ড্রাইভার আমাকে বলেন, এগুলো আবুল খায়ের স্টীলের স্ক্রাপ। আমি ড্রাইভারের কাছ থেকে আবুল খায়ের স্টীলের র্কমকর্তার জনাব হাসান সাহেব এর মোবাইল নাম্বারে কল করে বিস্তারিত জানাই। তিনি আমাকে বলেন, আমি ফেক্টোরি থেকে লোক পাঠাচ্ছি।

লিখিত বক্তব্যে ফজলুল করিম চৌধুরী আরো বলেন, আমি প্রায় ২ ঘন্টার মত সময় অপেক্ষা করার পর পুনরায় আবার আবুল খায়ের স্টীলের কর্মকর্তা হাসান সাহেবকে কল দিলে তিনি আসতেছে আসতেছে বলায় আমি রেগে বলেছিলাম, এই চোরদের কে কি আপনারা লালন পালন করছেন? তাদের উত্তর ঠিকমত না পেয়ে আমি আরো কঠোর ভাষা কথা বলে ফোনের লাইন কেটে দিই। এর কিছুক্ষণ পর একটি সেনাবাহিনীর গাড়ি এসে আমাকে ও আবুল খায়ের স্টীলের কর্মচারী জামালকে হালিশহর থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। হালিশহর থানা পুলিশ কিছু না বুঝে আমাকে পুলিশ কাস্টডিতে রাখেন। সেই সময় কোন এক ব্যক্তি আমার হাজতখানার বন্দি অবস্থার ছবি ধারণ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরবর্তীতে সেই ছবি দেখে গণমাধ্যমে বিস্তারিত খোঁজ খবর না নিয়ে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে।

সন্ধ্যা ৭ টার দিকে আবুল খায়ের স্টীলের এজিএম ইমরুলসহ কয়েকজন কর্মকর্তা হালিশহর থানায় এসে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কাছে সত্য ঘটনা তুলে ধরেন । তখন দায়িত্বে থাকা পুলিশ অফিসার আবুল খায়ের স্টীলের কর্মকর্তাকে বলেন, এই বিষয়টি সেনাবাহিনীর টিম এর সাথে আলোচনা করতে। ইমরুল সাহেব সেনাবাহিনীর সাথে ঘটনার বিস্তারিত সত্য ঘটনা তুলে ধরলে দায়িত্বে থাকা সেনা কর্মমর্তা ও তার টিম হালিশহর থানায় এসে আমাকে মুক্ত করেন।

তিনি আরো বলেন, মুক্ত হওয়ার পর ফেইসবুকে এর মাধ্যমে দেখতে পেলাম আমাকে চাঁদাবাজ সাজিয়ে সীতাকুন্ডের এক সাংবাদিক উদ্দ্যেশমূলকভাবে তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে এ সংক্রান্ত ভিত্তিহীন স্ট্যাটাস দিয়েছেন। মূলত এই কথিত আওয়ামী দালাল সাংবাদিক তার সাংবাদিকতার জীবনে কোন সময় সত্য ঘটনা প্রকাশ করেননি। তিনি পুলিশের একজন সোর্স এবং আওয়ামীলীগ এমপি,চেয়ারম্যানের ব্যক্তিগত সংবাদগুলো পরিবেশন করতো আর দালালীতে নিজেকে ব্যস্ত রাখতেন। আমি এবং আমার সংগঠনের নেতাকর্মীরা এই ন্যাক্কারজনক মিথ্যা ঘটনার তীব্র নিন্দা জানাই ও এই ধরণের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানাচ্ছি এবং আমার উপর ঘটে যাওয়া সত্য ঘটনাটি আপনাদের মাধ্যমে প্রকাশ করার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি।

উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বা্য়ক কমিটির সদস্য জহিরুল আলম জহির, ইউসুপ নিজামী,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফা,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুপ্ম সম্পাদক রোকন উদ্দিন,বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম,সীতাকুণ্ড উপজেলা যুবদলের সিনিয়র যূগ্ম আহ্বা্য়ক সাহাবুদ্দিন রাজু,পৌরসভা যুবদলের আহ্বা্য়ক অমলেন্দু কনক,সদস্য সচিব জিয়াউদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ,পৌরসভা ছাত্রদলের আহ্বা্য়ক ঈসমাইল হোসেনসহ উপজেলার অন্তরগত প্রতিটা ইউনিয়ন যুবদলের সভাপতি,সাধারণ সম্পাদক প্রমুখ।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

18 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

18 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

19 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

19 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.