Categories: জাতীয়

মৌলভীবাজারে সীমান্তে হত্যা বন্ধ ও বিচারের দাবিতে ছাত্র ফ্রন্টের সমাবেশ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :

ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়ানো ও সীমান্তে বিএসএফের গুলিতে নির্বিচারে হত্যা বন্ধের দাবিতে বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১টায় মৌলভীবাজার চৌমুহনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য জুবায়েল আহমেদ, জিসান চৌধুরী, ইফাজ আহমেদ কয়েছ, মীম সুলতানা, মাহিন আহমেদ ইব্রাহিম প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ ২০১১ সালে ফেলানি খাতুন নামের ১৫ বছর বয়সী শিশুকে গুলি করে হত্যা করে। কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশটা তখন সারা বিশ্বে আলোড়ন তৈরি করলেও সেই খুনি বিএসএফ সৈনিকদের কোনও বিচার হয় নি।

গত ১ সেপ্টেম্বর কুলাউড়ায় সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় বড় ভাইকে দেখতে যাওয়ার সময় ৮ম শ্রেনির শিক্ষার্থী স্বর্ণা দাসকে বিএসএফ গুলি করে হত্যা করে। তার সাথে থাকা স্বর্ণার মাকেও আহত করে।

প্রতিবছর বিএসএফ গুলি করে নির্বিচারে অনেক বাংলাদেশীকে মারছে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফলে প্রতিবছর নির্বিচারে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত হলেও কোনো বিচার হতো না এই অন্যায় বন্ধের দাবি জনগণ জানালেও সরকারের পক্ষ থেকে সরব আলাপ চলত না।

ভারত কোন বন্ধু রাষ্ট্র নয় আমাদের বুঝতে হবে ভারত একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র। ফলে সে তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে সকল ধরনের অন্যায় প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে করে যাচ্ছে। বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না, ভারত সকল আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখায় বাংলাদেশের নদীগুলো শুকিয়ে গেছে।

তিস্তায় বাঁধ দিয়ে উত্তরবঙ্গকে মরুভূমি বানানো হচ্ছে। আবার যখন পানির প্রয়োজন নেই তখন সকল গেইট খোলে দিয়ে বন্যার পানিতে বাংলাদেশ ভাসিয়ে দিচ্ছে। আমরা বাংলাদেশের সকল স্বাধীনতাকামী জনগণ নির্বিচারে বিএসএফের গুলিতে বাংলাদেশী হত্যার বিচার এবং এই নির্মম হত্যা কান্ড বন্ধের দাবি জানাচ্ছি।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

20 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

21 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.