দেশি নিউজ ডেস্কঃ
ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে অন্তত ১০ ট্রাক ছাত্র-জনতা নিয়ে শুরু হয় এ লং মার্চ।
জানা গেছে, বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে’ ভারতের বাঁধ নির্মাণ এবং নদীর পানিপ্রবাহ ইচ্ছামতো নিয়ন্ত্রণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে তারা।
এদিন সকাল থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন অসংখ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকযোগে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ।
এ লং মার্চ প্রথমে যাত্রাবাড়ীর চৌরাস্তায় পথসভা করবে। পরে দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করবে। আর বিকাল ৪টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.