Categories: জাতীয়

সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে ১ পর্যটক ও ২ শিশুর মৃত্যু

এম মখলিছ খানঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে রাগিব ইয়াসার (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এদিন পানিতে ডুবে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম আরিয়ান (৭) ও মুনসুরা (৬)। পর্যটক রাগিব ইয়াসার সে ঢাকা সাভারে পরিবারের সাথে বসবাস করতেন। তার পিতার নাম আহসানুল হক। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়।

রাগিবের সাথে থাকা বন্ধুরা জানিয়েছেন, সাভার থেকে কয়েকজন বন্ধু মিলে সাদাপাথর ঘুরতে এসেছিলেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাদাপাথর আসেন। সেখানে সবাই মিলে পানিতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে রাগিব একা পানিতে নেমে যায়। আমরা সবাই পানিতে নামার আগে হঠাৎ দেখি স্রোতে তলিয়ে যাচ্ছে সে। তখন আমরা সবাই পানিতে ঝাপিয়ে পড়ে খুঁজাখুঁজি করতে থাকি। পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরা মিলে ৩০ মিনিট খুঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ারসার্ভিসের লিডার খায়রুল আলমসহ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আব্দুল গফুর মিয়া’র ছেলে আরিয়ান ও মেয়ে মুনসুরা পানিতে ডুবে মারা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা দু’জন মিলে বাড়ির পাশে খেলা করছিল, হটাৎ অসাবধানতা বশতঃ জলাশয়ে পড়ে যায়। সেখানে পানির গভীরতা থাকায় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। তাৎক্ষনিক রাস্তার চলমান লোকজন দু’জনকে উদ্ধার করেন। স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং পর্যটকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

18 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

18 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

19 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

19 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.