Categories: জাতীয়

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে দেশে এলো ছাত্রলীগের সাধারন সম্পাদকের মরদেহ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টারঃ

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয়। নানা প্রক্রিয়া অনুসরণ শেষে শনিবার মেঘালয় পুলিশ ইসহাকের মরদেহ তামাবিল বর্ডার দিয়ে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহত ইসহাক আলী খান পান্না সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয়। নিহত পান্নার ভাতিজা নাবিল খান মরদেহ গ্রহণ করেন। এর আগে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রাণালয়।

নানা প্রক্রিয়া অনুসরণ শেষে আজ মেঘালয় পুলিশ ইসহাকের মরদেহ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় নিহত ইসহাকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২৪ আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান ইসহাক। ২৬ আগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

20 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

20 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

21 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

22 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.