Categories: জাতীয়

দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়কে অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত হতে হবে-খুলনায় কৃষি – সচিব

দীপ্ত মন্ডল,খুলনাঃ

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, কৃষি দেশের প্রধান চালিকা শক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব রয়েছে। দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়কে অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত হতে হবে। অন্যের ওপর নির্ভশীল হওয়া যাবে না। দেশের সকল মানুষকে জনসম্পদে পরিণত করতে পারলে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে।
তিনি আজ (শুক্রবার) বিকালে খুলনা দিঘলিয়া উপজেলার সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সচিব আরও বলেন, স্বাধীনতা পরর্বতী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমার দেশের মানুষ যেন খাওয়ার কষ্ট না পায়। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। বর্তমানে বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, সরকার কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। দেশের কোন মানুষ না খেয়ে থাকে না। কৃষির আরো বিকাশের জন্য কৃষি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত পালন করতে হবে। সরকারের দেয়া সকল সুযোগ-সুবিধা কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন সচিব।
প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ^াস, খুলনা বড় বাজার ব্র্যাক ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম ও দিঘলিয়া উপজেলার কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। দিঘলিয়া উপজেলা কৃষি অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রশিক্ষণে দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২০ জন কৃষক অংশ নেন। পরে কৃষি সচিব সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
(পিআইডি)

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

12 hours ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

15 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

1 day ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

4 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

This website uses cookies.