Categories: জাতীয়

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আটকে মিফতাহ সিদ্দিকীর নিন্দা

এম মখলিছ খান,

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শাকিল মুর্শেদকে আটকের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

বৃহস্পতিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ডামি নির্বাচনে জয়লাভ করা জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার পুরো দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন।

বর্তমান শাসক গোষ্ঠী নানা কায়দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’কে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
জনগণের মৌলিক অধিকার আদায় করতে রাজপথের আন্দোলন করতে গিয়ে এই পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে।

শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের করে প্রতিনিয়ত জেলে প্রেরণ করার মত হিংসাত্মক ভূমিকা পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী মুখোশ বিশ্বের দরবারে উন্মোচিত হয়ে গেছে।
সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হলেও দেশে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছুই নেই।

দলমত নির্বিশেষে দেশের সকল গণতন্ত্রকামী জনগণ এই অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে গণতান্ত্রিক শক্তি সহ সকলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
তিনি অবিলম্বে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শাকিল মুর্শেদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।-বিজ্ঞপ্তি

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

10 hours ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

14 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

1 day ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

1 day ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

This website uses cookies.