বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দিনভর বৃষ্টিতে ভিজে মহাসড়ক অবরোধ করে শাবির শিক্ষার্থীদের বিক্ষোভ, জনভোগান্তি চরমে

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

মেহেদী হাসান অপূর্ব,

শাবিপ্রবি সরকারি চাকরির সকল গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ‘বাংলা ব্লকেড’ অবরোধ করে রেখেছে  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১১টা থেকে মিছিল নিয়ে শাবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। এরপর বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে চলে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি।

প্রবল বৃষ্টির মধ্যে দিনব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে রোগী বহনকারী গাড়ি ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য সহযোগিতা করছে আন্দোলনকারীরা। তবে তীব্র বৃষ্টিপাত ও যানজটের কারনে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।

সাধারণ মানুষ অনেকেই এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন। অনেকেই বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। একটা স্বাধীন দেশে কখনই বৈষম্য থাকতে পারে না। কোটার বাতিলের জন্য যেদেশের মানুষ জীবন উৎসর্গ করে দেশ স্বাধীন করেছে, সেদেশে এখনো কোটাপ্রথা বহাল রয়েছে যা খুবই দুঃখের বিষয়। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়। ভোগান্তির কথা উল্লেখ করে বলেন, আন্দোলন যেহেতু যৌক্তিক তাহলে একটু ভোগান্তি তো পোহাতেই হবে।

তবে সাধারণ যাত্রীদের মধ্যে অনেকেই আবার তিক্ত মনোভাব প্রকাশ করেন। তার মধ্যে অনেকে শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডায় জড়ান। গাড়ি চালকরা বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। গাড়ি চালিয়ে সংসার চালাতে হয়।তাছাড়া গাড়ি বাড়ায় চালাই,এই অবরোধের কারনে দীর্ঘক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। যদি গাড়ি না চালাতে পারি তাহলে নিজেই খামু কি আর ভাড়াই দিমু কিভাবে। আন্দোলন পরবর্তীতে সমাপনী বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থী নুর উদ্দিন রাজু বলেন, একটি স্বাধীন দেশে কোটা প্রথা চালু মানে মেধাবীদের অবমূল্যায়ন করা।

সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক।
অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নতুবা ছাত্র সমাজের এ আন্দোলন চলমান থাকবে। দীর্ঘ ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক ছাড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »