Categories: জাতীয়

মুন্না-নয়নের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে-এডভোকেট মোমিন।

সিলেট প্রতিনিধিঃ

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন,আওয়ামী দুঃশাসনে অতীষ্ঠ জাতি মুক্তির অপেক্ষায় প্রহর গুণছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বাকশালী ডামি সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এদের হাত থেকে জাতিকে রক্ষায় আওয়ামী অপশক্তিকে ক্ষমতা থেকে বিদায় করতে দুর্বার আন্দোলনের বিকল্প নেই। জাতির ক্রান্তিলগ্নে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠন আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। মুন্না ও নয়নের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এজন্য বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তৃনমূল নেতাকর্মীরা কৃতজ্ঞ।

তিনি মঙ্গলবার বিকেলে যুবদলের কেন্দ্রীয় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত শুভেচ্ছা মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে মহানগর আওতাধিন ৪২টি ওয়ার্ড ও জেলার আওতাধিন বিভিন্ন উপজেলা-পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক।
জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল,কবির উদ্দিন, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, কল্লোল জ্যাতি বিশ্বাস জয়, ফকরুল ইসলাম রুমেল, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, উসমান গনি, মকসুদুল করিম নোহেল, এনামুল হক চৌধুরী শামিম, এহতেশামুল হক সবুজ ও নাসির উদ্দীন রহিম প্রমূখ।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক তার বক্তব্যে বলেন, জাতির সকল ক্রান্তিকালে যুবদল অতন্ত্র প্রহরীর ভুমিকা পালন করবে। আওয়ামী দুঃশাসনবিরোধী আন্দোলন সংগ্রামের পরিক্ষীত সৈনিক মুন্না ও নয়নের নেতৃত্বে দেশব্যাপী যুবদল আরো বেশী শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আমাদের বিশ্বাস। সিলেট যুবদলের পক্ষ থেকে নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন। রাজপথের ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠন করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

18 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

18 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

19 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

19 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.