Categories: জাতীয়

চীনকে ঠেকাতে তিস্তা প্রকল্পে আগ্রহ দেখাল ভারত, দিল বিশেষ বার্তা

দেশি নিউজ-

এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই তিস্তা প্রকল্পে চীন বিনিয়োগে আগ্রহী। তিস্তা নদীর বাংলাদেশ অংশে পানি ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) ও পানি সংরক্ষণের (কনজারভেশন) প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার কথা ঘোষণা করলেও ভারত স্পষ্ট করে বলছে, এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তার পানি ভাগাভাগি চুক্তির কোনো সম্পর্ক নেই।

ভারত এটিকে ‘তিস্তা রেস্টোরেশন প্রজেক্ট’ বলে বর্ণনা করলেও বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ তাদের অংশে তিস্তা নদীর ভাটিতে যেটিকে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বলে এতদিন বর্ণনা করে এসেছে, সেই দুটি আসলে একই!

বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন বলেছেন, চীনের চাপের কথা মাথায় রেখে তিস্তা নদীর ড্রেজিং ও উন্নয়নে বাংলাদেশের দীর্ঘদিনের অমীমাংসিত পরিকল্পনায় এই প্রকল্প নিয়ে ভারতের আগ্রহের বিষয়ে দেশটির ঘোষণা তাৎপর্যপূর্ণ। বেইজিং এই প্রকল্পের জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে, যার আনুমানিক ব্যয় এক বিলিয়ন মার্কিন ডলার। এমন পরিস্থিতিতে কোনো চীনা সংস্থাকে কাজ দেওয়ার বিষয়ে নিজেদের উদ্বেগের কথা ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি।

(উল্লেখ্য: আগামী মাসে চীন সফরে যাবে শেখ হাসিনা)

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

12 hours ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

16 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

1 day ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

4 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

This website uses cookies.