Categories: জাতীয়

ভবনের মালিকানা দ্বন্ধে ১২ বছরের প্রতিষ্ঠিত বিদ্যালয় উচ্ছেদ!শিক্ষার্থীদের মধ্যে হতাশা।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২ বছরের প্রতিষ্ঠিত একটি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দিয়ে স্কুল দখলের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।ফলে প্রায় ৩০০ শত শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকার তুলাতলি গ্রামে অবস্থিত ফৌজদার হাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, গতকাল সকালে নির্ধারিত ক্লাস মূল্যায়ন পরীক্ষা দিতে আসেন ফৌজদার হাট পাবলিক স্কুলের অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সেখানে হঠাৎ করে ২০-৩০ জন লোক এসে স্কুল বন্ধ বলে সকল শিক্ষার্থীদের কে শ্রেণি কক্ষ থেকে বের করে দেন। স্কুলের অধ্যক্ষ সুমল কান্তি দত্ত আমাদের সময় কে বলেন, জায়গার মালিক পরিবর্তন হতে পারে এটা স্বাভাবিক। কিন্তু এভাবে ছাত্র-ছাত্রীদের বের করে দিয়ে স্কুল দখল করতে পারে না কেউ। পূর্বের মালিক শিপ ব্যবসায়ী গিয়াস উদ্দিনের সঙ্গে আমাদের পরিচালনা কমিটির চুক্তি অনুযায়ী বিদ্যালয় পরিচালনা করে আসছি। নতুন মালিকানা দাবীদার আমাদের স্থান পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় দেয়নি। আমি সীতাকুণ্ড প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তিনি জায়গার মালিক দাবি করা ব্যবসায়ী মো. মহসিনের বিরুদ্ধে অভিযোগ করেন, নির্ধারিত মূল্যায়ন পরীক্ষা দিতে না দিয়ে ম্যাজিস্ট্রেট আসবে, স্কুল বন্ধ এই কথা বলে সকল শিক্ষার্থীকে জোর পূর্বক স্কুল থেকে বের করে দেন লাঠিয়াল বাহিনী দিয়ে। এরপর তারা স্কুলে তালা মেরে দেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ জানায়,বিদ্যালয়ের ব্যবস্হাপনা পরিচারক মোঃ আনোয়ার সিদ্দিকী ভবনের মালিক কুলসুমের কাছ থেকে দীরাঘ মেয়াদী চুক্তিতে ফৌজদারহাট স্কুল এন্ড কলেজ নামক বিদ্যালয়টি গত ১২ বছর পূর্বে চালু করেন,এই বিদ্যালয় থেকে অনেক মেধাবী ছাত্র উচ্চ নম্বার পেয়ে পাশ করেছেন।এখনও তিন মত ছাত্র যষ্ট থেকে দশম শ্রেনীতে পড়ছে। হঠাৎ করে জনৈক ব্যবসায়ী মোঃ মোহসীন ভবনটি নিলামে কিনেছেন বলে দাবী করে ভাড়া করা লোকজন নিয়ে স্কুলের মালামাল বাহিরে ছুড়ে মেরে স্কুলটিতেই তালা মেরে দেন।ফলে তিন শত শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এব্যাপারে প্রমাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

23 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

23 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

24 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.