স্বপন কুমার রায় খুলনা সংবাদদাতা-
আসন্ন ৬ষ্ঠ দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে দাকোপে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছে । খুলনা জেলা ও দাকোপ উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, কমিশন ঘোষিত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগনেতা মুনসুর আলী খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি গৌরপদ বাছাড়, প্রার্থিতাপ্রত্যাহার করেছে। তবে প্রাথী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আ’লীগের সহসভাপতি ও লাউডোব ইউনিয়ন থেকে পদত্যাগী চেয়ারম্যান শেখ যুবরাজ, চালনা পৌরসভার সাবেক মেয়র ড. অচিন্ত্য কুমার মন্ডল, এবং যুবলীগনেতা গাজী সাইফুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে জাপানেতা জাহাঙ্গীর মোল্যা, যুবনেতা শেখ জাহিদুর রহমান মিল্টন, তাপস জোয়াদ্দার, দেবাশীষ রায়, এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য, সুনিল মন্ডল এবং সিপিবিনেতা কিশোর কুমার রায় প্রার্থীহিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগনেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, সাবেক ইউপি সদস্য বিথিকা রায়, মলিনা জোয়াদ্দার এবং ফাতেমা খাতুন প্রার্থী হিসাবেপ্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০ মে প্রতিক বরাদ্দের মধ্যদিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারনা। উপজেলার মোট ১ লক্ষ ৩৪ হাজার ৬শত ৮৩ জন ভোটার আগামী ৫ জুন ভোটাধীকার প্রয়োগের মাধ্যমে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পৃথক পদে নেতা নির্বাচীত করবেন।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.