বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে জসীম উদ্দীন আহমেদ এর নির্বাচনী প্রচারণাকালে  হামলা, গাড়ি ভাংচুর, আহত- ১

  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ মে, ২০২৪

নিজস্ব সংবাদদাতা-

চন্দনাইশ উপজেলার বাগিচাহাট সংলগ্ন খানদিঘী উচ্চ বিদ্যালয়ের পাশে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান পদে মোটর সাইকেলের প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বড়ুয়া সম্প্রদায়ের গাড়ি ধাওয়া করে থামিয়ে হামলা চালায়। গতকাল ১৮ মে রাত আনুমানিক ৮ টার সময় এ ঘটনা ঘটে।
হামলাকারীরা নোহা (চট্ট মেট্রো-চ-১১-৩৩৭৬) গাড়ির সামনের অংশের কাঁচ ভেঙ্গে দেয়। গাড়ি থেকে কানাইমাদারীর নিবু বড়ুয়া (৫৫)-কে এলোপাথাড়ি মারধর করে আহত করে। সে কানাইমাদারী এলাকার মৃত সুদর্শন বিকাশ বড়ুয়ার ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে নিবু বড়ুয়া বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে ১৪/১৫ জন অজ্ঞাতনামা আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। মোটর সাইকেলের প্রার্থী জসীম উদ্দীন আহমেদ বলেছেন,   নির্বাচনের পূর্ব মুহুর্তে মোটর সাইকেলের সমর্থকদের শান্তিপূর্ণ প্রচারকালে হামলা এই নির্বাচনের জন্য একটি অশনি সংকেত। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

গাড়িতে থাকা অমূল্য রঞ্জন বড়ুয়া (৭৫) বলেছেন, তারা হাশিমপুর বড়ুয়া পাড়ায় বড়ুয়াদের দায়িত্ব নিয়ে নির্বাচনী প্রচারণার কাজ শেষে বাড়ি ফেরার পথে বাগিচাহাট থেকে ৪/৫টি মোটর সাইকেল নিয়ে তাদের গাড়ির পিছন পিছন এসে খানদিঘী উচ্চ বিদ্যালয়ের পাশে এসে তাদের গাড়ির গতিরোধ করে থামিয়ে নিবু বড়ুয়াকে গাড়ি থেকে নামিয়ে  মারধর করে এক পর্যায়ে জীবন ভীক্ষা চেয়ে বেচে যান  এবং গাড়িতে হামলা চালিয়ে গাড়ির কাঁচ ভাংচুর করে।তিনি আসামী গ্রেফতার সহ জীবনের নিরাপত্তা দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »