বিশেষ প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় আবারও উত্তাল ক্যাম্পাস। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারাসহ আরও ৬ দফা দাবিতে টায়ার জালিয়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা যশোর চৌগাছা সড়ক অবরোধ করলে যানবহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন একাধিকবার কথা বলে আন্দোলনকারীদের সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে বিকেলে সাড়ে ৫টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হল, শ্লীলতাহানির ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, চৌগাছা বাস মালিক সমিতিকে জবাবদিহিতার আওতায় আনা, যশোর-চৌগাছা রুটের সকল বাসের চালক এবং হেলপারকে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে (বিশেষতঃ নারী ও শিশু), উক্ত রুটের সকল বাসের মধ্যে সামনের সারিতে উল্লেখযোগ্য সংখ্যক আসন বরাদ্দ রাখতে হবে (নারী, শিশু, বৃদ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি), ভবিষ্যতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে যশোর-চৌগাছা বাস মালিক সমিতিকে এর পূর্ণদায়ভার গ্রহণ করতে হবে। অন্যথায় যবিপ্রবি ছাত্র-ছাত্রীরা তাদের বিবেচনাযোগ্য পদক্ষেপ গ্রহণ করবে, বিশ্ববিদ্যালয়কে প্রতি ঘণ্টায় শহর থেকে (চাঁচড়া, মনিহার) শাটল বাস সার্ভিস ব্যবস্থা চালু করতে হবে এবং অতিদ্রুত এ দাবি কার্যকর করতে হবে।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, শাটল বাস দেওয়ার সক্ষমতা এ মুহূর্তে আমাদের নেই। তবে অভিযুক্ত যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করা হবে। এছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর জন্য যশোর চৌগাছা বাস মালিক সমিতির সাথে আমরা কথা বলে ব্যবস্থা নেব।
গ্রেপ্তারের বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, অভিযুক্তকে আটকের জন্য আমারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা চালাচ্ছি।
জানা যায়, গত ১২মে মাসুদ নামের এক যুবক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লোকাল বাসে শ্লীলতাহানি করে। পরবর্তীতে এ ঘটনা জানাজানি হলে ক্যাম্পাসে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন উপস্থিত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা ঘরে ফিরে যায়। ঘটনার ২৪ ঘটনা অতিক্রম করলেও অপরাধী গ্রেপ্তার না হওয়ায় আবার আজ দুপুর ১২টায় বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিব জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
This website uses cookies.