Categories: জাতীয়

খুলনায় স্মার্ট কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার।

স্বপন কুমার রায়, খুলনা সংবাদদাতা-

‘স্মার্ট কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার আজ (সোমবার) সকালে খুলনা কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিস ঢাকার পরিচালক ড. সুরজিত সাহা রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষকরা হলো দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষিখাতের মাধ্যমে এদেশের অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সবজি ও চাউল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার ফলে অর্থ এবং সময় সাশ্রয় হচ্ছে। তিনি আরও বলেন সরকার কৃষিখাতকে আরো উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষককে প্রশিক্ষণসহ কৃষিখাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার। কৃষককে সেবা দেওয়ার জন্য কল সেন্টার, খামারি এ্যাপস, ভয়েস এসএমএস প্রদান করা হচ্ছে। কৃষকের কাছে আধুনিক তথ্যসেবা পৌঁছে দিতে গণমাধ্যমও কাজ করে যাচ্ছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তন আসবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান। স্বাগত বক্তব্য রাখেন খুলনা কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামিম। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদসহ কৃষি বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। কৃষি তথ্য সার্ভিস এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক, অতিরিক্ত কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসাররা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি ক্ষেত্রে অবদান রাখার জন্য কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Press Didar

Recent Posts

জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন

নিজস্ব প্রতিব  জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…

2 hours ago

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

4 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

5 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

6 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

8 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

9 hours ago

This website uses cookies.