Categories: জাতীয়

বুদ্ধির কারনে অপহরণকারীদের কাছ থেকে রক্ষা পেলেন স্কুলছাত্র

বিশেষ প্রতিবেদকঃ

অপহরণের ১৩ ঘণ্টা পর উদ্ধার স্কুল ছাত্র মো.সাজিদুল ইসলাম সাজিদ (১২)। ৫ মে রবিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাউজানের পাহাড়তলী চৌমুহনী থেকে তাকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চত্রু। ঘটনাস্থল থেকে ১৩ কিলোমিটার দূরে রাউজান মুন্সির ঘাটা এলাকা থেকে রাত ২টায় তাকে উদ্ধার করা হয়। সাজিদ রাউজানের চুয়েট স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
স্কুল ছাত্র সাজিদ জানায়, স্কুল থেকে বাসায় ফেরার পথে পথিমধ্যে একটি মেয়ে তাকে একটি কাগজ দিয়ে ঠিকানাটি কোথায় জানতে চায়। কাগজে লেখা ছিল খুবই ছোট। সাজিদ লেখা দেখতে চোখের কাছাকাছি নিয়ে আসলে তাৎক্ষণিকভাবে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তার জ্ঞান ফিরলে নিজেকে একটি বেড়ার ঘরে দেখতে পায়। ওখানে তিন যুবক তাকে মায়ের মোবাইল নম্বর দিতে বলে। সাজিদ মোবাইল নম্বর জানে না বললে যুবকরা তাকে মারধর করে। এরমধ্যে তাকে ব্যাপক খোঁজাখুজি শুরু হলে অপহরণকারীরা তাকে ওখান থেকে সিএনজি ট্যাক্সি করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় সাজিদ মুন্সির ঘাটা এলাকায় ট্যাক্সি থেকে কৌশলে লাফ দেয়। এরপর ওখানে একটি দোকানে গিয়ে তার মায়ের মোবাইলে ফোন দেয়। পরিবারের লোকজন ওখান থেকে তাকে রাত দুইটায় নিয়ে আসে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, সাজিদ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন এলাকার অসংখ্য মানুষ। ভাগিনা নিখোঁজের খবরটি ফেবুতে দেওয়ার পর শেয়ার করেছেন ১৫ শতের উপরে ফেবু বন্ধু। প্রতিনিয়ত খবরাখবর নিয়েছেন অসংখ্য মানবিক মানুষ। সহযোগিতা দিয়েছেন জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির মানুষ। তাদের এ সহযোগিতার জন্য আজীবন ঋণী হয়ে তার পরিবার।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

13 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.