Categories: জাতীয়

সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে আঃলীগের নবীন- প্রবীণ নেতার মধ্যে লড়াই।

কাইয়ুম চৌধুরীঃ

আগামী (৮ মে ২০২৪ ইং) রোজ বুধবার সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে । এই নির্বাচনে যদিও দলীয় কোনো প্রার্থী ঘোষনা করা হয়নি তবুও প্রার্থীগন সকলেই আঃলীগ সমর্থিত প্রার্থী। তারা স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমর্থক। প্রার্থীদের সমর্থনকারীদের আশির্বাদ নিয়ে দ্বারে দ্বারে ধরনা দিয়ে বিগত দিনে দলের প্রতি নিজেদের অবদান তুলে ধরে ভোট চাচ্ছেন সকলে। অবশ্যই বর্তমান অবস্থান থেকে সবাই ধারণা পেয়েছেন নির্বাচনে এবার চেয়ারম্যান পদে লড়াই হবে প্রবীণ ও নবীনের মধ্যে ।

উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু (দোয়াত কলম) এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম রাজু চৌধুরী (আনারস) মার্কা নিয়ে। তাছাড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ ) পদে নির্বাচন করছেন সলিমপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন(উড়োজাহাজ) ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল আহম্মদ( টিউবওয়েল) মার্কা নিয়ে। নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন সীতাকুণ্ড মহিলা আঃলীগের সাধারণ সম্পাদিকা শাহিনুর আক্তার বিউটি (পদ্মফুল), উপজেলা শ্রমিক লীগের মহিলা সম্পাদিকা শামীমা আক্তার লাভলী হাঁস) মার্কা নিয়ে ও মহিলা নেত্রী হামিদা আক্তার (ফুটবল) মার্কা নিয়ে লড়বেন।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে আলাপ এবং বিভিন্ন সূত্রে জানা যায়, এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৮২ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ভিপি ছিলেন । পরে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া ১৯৯১ সাল থেকে ১৭ বছর সৈয়দপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। মহিউদ্দিন মঞ্জু ১৯৯৬ সাল থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে দলের মনোনয়ন চেয়ে আসছেন।

মহিউদ্দিন আহমেদ মঞ্জু বলেন, আমি দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি প্রায় ১৭ বছর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি।কারো প্রভাব না খাটালে ইনশাআল্লাহ আমি বিজয় হবো।

অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী আরিফুল আলম চৌধুরী রাজু ১৯৯২ সালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ২০০৩ সাল থেকে ২০১৩ পর্যন্ত তিনি বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন সভাপতি। বর্তমানে দ্বিতীয় মেয়াদে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাঁশবাড়ীয়ার সাবেক চেয়ারম্যান মরহুম জনাব দিদারুল আলম চৌধুরীর বড় ছেলে। ওনার পিতা- জনাব দিদারুল আলম চৌধুরী বাঁশবাড়ীয়া ও সীতাকুণ্ডের মানুষের কাছে একজন ন্যায়বান জনপ্রিয় মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি মরহুম জনাব দিদারুল আলম চৌধুরী বাঁশবাড়ীয়ার বিভিন্ন সামাজিক ও প্রতিষ্ঠানের রূপকার হিসেবে বাঁশবাড়িয়ার মানুষের কাছে জনপ্রিয় হয়ে রয়েছেন। এখন ওনার ছেলেও বাবার দেখানো পথে জনগণকে সাথে নিয়ে মানুষের কল্যানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে যাচ্ছেন। তিনি আরিফুল আলম রাজু চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আমি এলাকায় কাজ করে যাচ্ছি এবং মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। আমি আসা করি জনগণ আমার পাশে থাকবে ও আমাকে জয়যুক্ত করবে। ইনশাআল্লাহ।

অবশ্যই সীতাকুণ্ডের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন , বয়স ও রাজনীতিতে কনিষ্ঠ হলেও রাজু চৌধুরী বর্তমান সংসদ সদস্য এস এম আল মামুনের বিশ্বস্ত হওয়ায় তার বিজয় নিশ্চিত মনে করেন।
তবে জেলা আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মঞ্জু দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত সিনিয়র নেতা। নির্বাচনে যেহেতু অন্য দলগুলো অংশ নিচ্ছেনা সেহেতু ভোট পড়বে আওয়ামী লীগ সমর্থক ও ভাসমান কিছু ভোটারের। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মহিউদ্দিন মনজুর বিজয় কেউ ঠেকাতে পারবেনা বলে অনেকেই মনে করেন। সীতাকুণ্ড থানার এমপি এস এম আল মামুন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছেন। তাই আওয়ামী লীগ সমর্থিত একাধিক প্রার্থী থাকতে পারে। তাছাড়া নির্বাচন আচরণবিধিতে স্থানীয় সংসদ সদস্যদের এ নির্বাচনে প্রভাব কাটানোর কোন সুযোগ নেই। তিনি মনে করেন, নির্বাচন সুষ্ট ও গ্রহণ যোগ্য হবে।
সীতাকুণ্ডে বিগত দুই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সাংসদ এসএম আল মামুন।
বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান
দায়িত্বে আছেন জয়নব বিবি জলী।
এদিকে নির্বাচন প্রসঙ্গে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। তাই দলীয়ভাবে কোনো প্রার্থী কে বিএনপি সমর্থকরা ভোট দিতে কেন্দ্রে যাবেনা।

সীতাকুণ্ড উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে মোট ভোটার সংখ্যা ৩২০১৯৩। তার মধ্যে পুরুষ ভোটার ১, ৬৭, ৩৮৩ এবং মহিলা ভোটার ১, ৫০, ৭০৯ ও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯২ ও বুথ রয়েছে ৬৮৭।
সরেজমিনে ঘুরে জানা গেছে,উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান এমপি একটি প্যানেল দিয়েছে,তাঁর প্যানেলে রয়েছে চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল আলম রাজু চৌধুরী,ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আক্তার বিউটি।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়া ও সাবেক এমপি দিদারুল আলম দিদারের সমর্থিত প্রার্থীগন হলেন, চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন আহমেদ মনজুু ,ভাইস চেয়ারম্যান প্রার্থী জালাল আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামিমা আক্তার লাভলী।
যদিও এবিষয়ে প্রকাশ্যে এমপি মামুন ঘোষনা না দিলেও তা ওপেন সিক্রেট হয়ে গেছে,অপরদিকে উপজেলা সভাপতি বাঁকের ভূঁইয়া তাঁর সমর্থিতদের নিয়ে ইতিমধ্যে সভা সমাবেশ করে বিজয়ের আহবান জানান।

৪র্থ সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন ২০১৪
কেন্দ্রভিত্তিক ফলাফল মোট ৮২ কেন্দ্র
১.এস এম আল মামুন-৩৯২৭৬ভোট
২.কাজী সালা উদ্দিন-৩৬১৩৮ভোট
৩-এড.মোস্তফা নূর-১৮৫০৪ ভোট
৪.মোস্তফা কামাল চৌধুরী-১৫৮৫৪ভোট
৫.দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী-৬৪০৭ ভোট
৬.মহীউদ্দিন আহমেদ মঞ্জু-৪৩৪৪ ভোট
৭.আলেকজান্ডার চৌধুরী-২৪৩ভোট
এস এম আল মামুন-৩১৩৮ ভোট বেশি পেয়ে জয়লাব করেছিলেন।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

16 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.