Categories: জাতীয়

ফরিদপুরে হিন্দুদের হামলায় যারা মারা গিয়েছে ন্যায়বিচারের স্বার্থে যা দরকার তা দ্রুত করার নির্দেশ ধর্মমন্ত্রীর।


দেশি নিউজ অনলাইনঃ

ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খান ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে মন্দিরে আগুন ও দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের ন্যায়বিচারের স্বার্থে যা করার দরকার দ্রুত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, একটি জিনিস শুধু আপনাদের বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়ে বলেছেন, ন্যায়বিচারের স্বার্থে যা করার দরকার দ্রুততম সময়ের মধ্যে তাই করুন।
গতকাল শনিবার দুপুরে মধুখালীর নওপাড়ার চোপেরঘাট গ্রামে নিহতদের বাড়ি পরিদর্শনকালে ধর্মমন্ত্রী এ কথা বলেন। তিনি নিহতদের বাড়িতে যান এবং তাদের বাবা-মায়ের সাথে কথা বলেন। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন। পরে তিনি পঞ্চপল্লীর মন্দির ও ঘটনাস্থল পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
ধর্মমন্ত্রী চোপেরঘাট গ্রামে বক্তব্যকালে বলেন, এই ধরনের অপকর্ম যেন আর কেউ না ঘটতে পারে। অন্য জায়গায় যেন এমন ঘটনা করার সাহস তারা না পায়। তারা যেই হোক, হিন্দু হোক আর মুসলমান হোক। তিনি বলেন, এই দেশ অসাম্প্রদায়িক দেশ। আমরা এই দেশে বসবাস করছি সবাই ঐক্যবদ্ধভাবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।
মন্ত্রী বলেন, আমরা চাই এই বাংলাদেশটা হবে অসাম্প্রদায়িক। এই বাংলাদেশে যাতে কোনো অঘটনমূলক কোনো কিছু না ঘটে এই জিনিসটা আমাদের বিবেচনায় আনতে হবে। তিনি হতাহতদের বিপদে-আপদে, সুখে-দুঃখে আজকে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি বৃহস্পতিবারে পঞ্চপল্লীতে উচ্ছৃঙ্খলদের হাতে নিহত দুইজনের প্রত্যেকের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা এবং আহতদের ২৫ হাজার করে টাকা করে প্রদান করা হবে বলে জানান। মন্ত্রী সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
পরে তিনি চোপেরঘাট কবরস্থানে নিহতদের কবর জিয়ারত করেন। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ: হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলমসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্প্রীতি রক্ষা কমিটির বিশেষ সভায় যোগ দেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজাদীর সীতাকুণ্ড…

8 hours ago

জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…

16 hours ago

ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায়…

17 hours ago

চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি,…

17 hours ago

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…

1 day ago

কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই”

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…

2 days ago

This website uses cookies.