ইরান-ইসরায়েল যুদ্ধের সর্বশেষ পাওয়া খবর

দেশি নিউজ অনলাইন ডেস্কঃ

*ইরানে হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমান বাহিনী।

*ফ্রান্স, জার্মানি, ব্রিটেনসহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

*ইরান মিশরের মাধ্যমে ইসরাইলের কাছে এবং আমেরিকার কাছে এ বার্তা দিয়েছে যে ইসরাইল এবার হামলা করলে আরও কড়া জবাব দেয়া হবে

*ইরানে সম্ভাব্য হামলাকে সামনে রেখে ইসরাইলে বিমান চলাচল বন্ধ করলো ভারতের এবং ব্রিটেনের এয়ার লাইন্স কোম্পানি।

*হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের চার সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

*ইরানের ছোড়া অন্তত নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুটি বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এ ক্ষেত্রে ইসরায়েলের বিস্তৃত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ওই অঞ্চলে দেশটির মিত্রশক্তিগুলোর ছোড়া গুলি এড়িয়ে ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

*ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলে তেহরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

*ইসরায়েলে হামলার দুই দিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা। যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সে তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিল। এছাড়া জর্ডানের বিমানবাহিনী সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে ঐক্যবদ্ধ ভাবে ইরানের মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছিল।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

16 hours ago

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

2 days ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

3 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

3 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

4 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

6 days ago

This website uses cookies.