সিলেটে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

মো.নিয়াজুল হক, সিলেটঃ 

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ মার্চ) ১৪ রামাদান নগরীর নয়াসড়কস্থ একটি পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়। দলমত নির্বিশেষে একসাথে বসে সবাই ইফতার করেন।এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেছেন, এক টেবিলে বসার সুযোগ করেছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন।

সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের একমাত্র সংগঠন। এই এসোসিয়েশনের প্রতিটি কার্যক্রম প্রসংসার দাবিদার। সেই ধারা অব্যাহত রাখতে বক্তারা ফটো সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।

ইফতার ও দোয়া মাহফিলে পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, এ ধরনের আয়োজনে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা আরো বৃদ্ধি পাবে। মতের ভিন্নতা সত্ত্বেও পরষ্পরের প্রতি সুহৃদভাবাপন্ন সম্পর্ক তৈরি হবে।

বক্তারা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তিনি রমজান মাসের সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বীর আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব,
দি সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, সাংবাদিক এম এ হান্নান, সিলেট জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, কালের কন্ঠের সিনিয়র ফটো সাংবাদিক মীর ফরিদ।

ইফতার মাহফিলে এসোসিয়েশনের সদস্য মরহুম সিএম মারুফ, ইকবাল মনসুরসহ মরহুম সকল সদস্যেদের রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

এছাড়াও উপস্থিত ছিলেন- সাংবাদিক সিরাজুল ইসলাম, সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি বদরুজ্জোদা বদর, বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর আহমদ, জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক রবি কিরন সিংহ রাজেশ, সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাঈদ চৌধুরী টিপু, জিডিএফ এর নির্বাহী পরিচালক বায়োজিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, রায়হান খান, শারমিন আক্তার রেবা, উৎফল বড়ুয়া, শাহজাহান সেলিম বুলবুল, পিংকু ধর, টুনু তালুকদার, মৃনাল কান্তি দাশ, নাজাত আহমদ পুরকায়স্থ, সাদিকুর রহমান সোহাগ, জাবেদ আহমদ ইমরান, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিনিয়র সহ সভাপতি ইউসুফ আলী, সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, নির্বাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ,মোঃ নুরুল ইসলাম, এটিএম তুরাব, সদস্য মামুন হাসান, নাজমুল কবীর পাভেল, মোঃ দুলাল হোসেন, এএইচ আরিফ, শংকর দাস, আনিস রহমান, শাহ মোঃ কয়েস আহমদ, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, এসএম রফিকুল ইসলাম সুজন, এইচ এম শহিদুল ইসলাম, শিপন আহমদ, রত্না আহমদ তামান্না, মামুন হোসেন, আজমল আলী, আব্দুল খালিক, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, রুবেল মিয়া, ফারহান আহমদ চৌধুরী প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে সিলেটের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ও এতিম শিশুরাও অংশগ্রহণ করেন।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

35 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.