বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদকঃ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এমনকি হত্যার পর কিশোরের মরদেহ সীমান্তের ওপারে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৭ মার্চ ২০২৪ ইং) বিকেলে উপজেলার মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর সাদ্দাম হোসেন (১৫) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। এ ঘটনায় সাদ্দামের মামাতো ভাই সিদ্দিকুর রহমান (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। ছিদ্দিকুর রহমান একই গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসএফের গুলিতে আহত সিদ্দিকুর রহমানের ছোট ভাই আব্দুর রহমান বলেন, তার মামাতো ভাই সাদ্দাম হোসেন সীমান্তের কাছাকাছি জিরো লাইনে গেলে বিএসএফ আটক করে। তাকে ছাড়াতে সিদ্দিকুর রহমান ছুটে গেলে দুইজনকে নিয়ে দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে সাজিদ সরদারের বাড়িতে ঢুকে বিএসএফ। সেখানে গুলি করলে সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ছিদ্দিকুর রহমান বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম হন। পরে স্থানীয় লোকজন ছিদ্দিকুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আব্দুর রহমান আরও বলেন, বাংলাদেশ অংশে প্রবেশ করে হত্যার পর বিএসএফ সাদ্দামের মরদেহ নিয়ে যায়।

এ বিষয়ে সোমবার (১৮ মার্চ) সকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ গণমাধ্যমকে জানান, বিএসএফের গুলিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ সীমান্তের ওপারে রয়েছে। আনুষ্ঠানিকভাবে মরদেহ বিজিবিকে হস্তান্তর করলে পুরো ঘটনা জানা যাবে।

তিনি বলেন, নিহতের পরিবার বলছে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুলি করা হয়েছে। এ বিষয়ে বিএসএফের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। দু’পক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

11 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

21 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.