বিশেষ প্রতিনিধিঃ
একসময় মানুষ পানি পান করতো পুকুর, নদী থেকে কিন্তু মানুষ ভোগান্তির স্বীকার হতো বিভিন্ন ধরনের পানি বাহিত কাজে।কিন্তু পানি বাহিত রোগের হাত থেকে বাঁচতে মানুষ খনন করে গভীর ইন্দিরা।
বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আর এই জীবন বাঁচাতে প্রাচীনকালে বিশুদ্ধ পানি ও জলের অভাব মেটাতে খনন করা হতো ইন্দিরা বা কূপ । প্রাচীন যুগে ইন্দিরার প্রয়োজনীয়তা থাকলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এই ইন্দিরা গুলি মূল্যহীন। এই বর্তমান সময়ের মানুষ, টিউবওয়েল, বিদ্যুৎ চালিত মর্টার, গভীর নলকূপসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ভূগর্ভস্থল থেকে পানি উত্তোলন করে প্রয়োজনীয় চাহিদা পূরণ করছে। ফলে প্রাচীন যুগের ইন্দিরা বা কূপ বর্তমান প্রজন্মের কাছে শুধুই ইতিহাস।
প্রাচীন যুগে মানুষ পুকুর ও নদীর পানি পান করতো য়ার ফলে বহু রোগ বালাই দেখা দিত। তখনকার বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পারেন অশুদ্ধ পানি পান করার কারণে এসব রোগ বালাই দেখা দিচ্ছেলেন। বিজ্ঞানীরা গবেষণা করে কূপের জন্ম দিয়েছিলেন। বিজ্ঞানীদের আবিষ্কারের ফলে ইন্দিরা বা কূপের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবহার শুরু হয়। জমিদাররা পানিকে আরও বিশুদ্ধ করার জন্য কূপে পাইপ বসিয়ে কূপের পানি পাম্প করতেন। এ কারণে আজও জমিদার বাড়িতে অনেক পুরনো ইন্দিরা বা কূপের দেখা মিলে। ধীরে ধীরে মানুষ যখন সভ্য সমাজে সুশিক্ষিত ও জ্ঞানের সমৃদ্ধ হয়েছে তখন নলকূপ তৈরি হয়েছে। সংস্কৃত শব্দ ইন্দ্রগর বা ইন্দ্র এবং আগর থেকে উদ্ভূত। ইন্দ্র অর্থ বৃহৎ এবং আগর অর্থ পাত্র, ইন্দ্র শব্দের অর্থ বড় কূপ।হরিপুর উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের বাসিন্দা মিজান (৬০)জানান আমি যখন ছোট ছিলাম আমাদের কাঁঠাল ডাংগী বাজারে একটি ইন্দিরা ছিল সেখান থেকে গ্রামের এবং বাজারের মানুষ পানি সংগ্রহ করতো কিন্তু আধুনিকতার ছোয়ায় আজ সেই ইন্দিরা টি বন্ধ করে নলকূপ টেপ স্থাপন করা হয়েছে। মোঃআব্দুর রহমান(৭৫)জানান আগের দিনে আমরা জমির আশপাশ ছোট বড় ইন্দিরা খনন করে জমিতে সেচ দেওয়া হতো কিন্তু আধুনিকতার ছোয়ায় গভীর নলকূপ, সেলো মেসিন চালিত পাম্প থাকার কারণে আজ সেই ছোটবড় ইন্দিরা গুলো কালের গহ্বরে বিলিন হয়ে গেছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
This website uses cookies.