চট্টগ্রাম কালুরঘাটে যাত্রী ভোগান্তি; বন্ধ ফেরি পারাপার

বিশেষ প্রতিনিধিঃ
সংস্কারের জন্য গত ১ আগস্ট থেকে চট্টগ্রামের কালুরঘাট সেতু বন্ধ করে দেওয়ায় কর্ণফুলী নদী পারাপারে চলছে ফেরি। নিয়ম নীতির তোয়াক্কা না করে যেনতেনভাবে চলছে ফেরি। জোয়ারের পানিতে বেইলি ব্রিজ ডুবে গেলে বন্ধ হয়ে যায় ফেরি পারাপার। ফেরি চলাচলে নিয়মনীতি না থাকায় বেড়েছে যাত্রী ভোগান্তি।

এনিয়ে ফেরি পারাপারকারী যাত্রী ও যানবাহন চালকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দুইটি ফেরি চালু থাকার কথা থাকলেও চলে একটি। তাও সকাল ১০টার পর থেকে। রাত ১১টার পর বন্ধ রাখা হয় ফেরি। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ জন। গতকাল বুধবার সকাল ৭টায় ফেরিঘাটে সিএনজি অটোরিকশা নিয়ে আসেন মো আলমগীর নামের এক সবজি বিক্রেতা। তিনি যাবেন রাঙ্গুনিয়ায় সবজি আনতে। এসে দেখি ফেরি চালু হয়নি।
তিনি বলেন, অনেক শোর চিৎকারের পর সাড়ে ৮টায় ফেরি চালু হয়। তাও একটি। নদীর দুই পাড়ে তখন শতশত গাড়ির লাইন।’
বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, শিক্ষার্থীরা স্কুল কলেজে যায়। চাকুরির কারণে কেউ শহরে, অনেকে বোয়ালখালী আসেন। সময় মতো যদি ফেরি না চলে তবে ফেরি সার্ভিস দিয়ে লাভ কি? স্কুল কলেজে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের জন্য সকাল ৬টা থেকে ফেরি চালু করতে হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন।

সওজের কর্তৃপক্ষ জানান, সকাল ৭টায় ফেরি চলাচল শুরু হয়। রাত দেড়টা অবধি ফেরি চালু থাকে। তবে একথা মানতে নারাজ ফেরি পারাপারকারী মানুষজন। তারা জানান, কোনো টাইম টেবিল নেই ফেরি চলাচলে। একে তো পানি মাড়িয়ে ফেরি পারাপার করতে হয়। এর মধ্যে সময় মেনে চলে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, ফেরি পারাপারের টাইম টেবিল মেনে চলার জন্য ফেরি কর্তৃপক্ষকে বলা হয়েছে।

গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন ফেরিঘাট পরিদর্শন করেন। নৌকায় যাত্রী পরিবহনের সময় সতর্কতা অবলম্বন করতে তারা নৌকার মাঝিদের সাথে কথা বলেন। মাঝিদের নৌকায় লাইফ জ্যাকেটসহ নিরাপত্তা মূলক সরঞ্জাম রাখার নির্দেশনা প্রদান করেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

18 hours ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

22 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

4 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

5 days ago

This website uses cookies.