Categories: জাতীয়

সীতাকুণ্ড-৯০ এর আহ্বায়ক কমিটি গঠিতঃ বেলাল আহ্বায়ক,জাহাঙ্গীর সদস্য সচিব

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন স্কুলের এস এস সি ব্যাচ ১৯৯০ এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে সীতাকুণ্ড-৯০ এর আহ্বায়ক কমিটি।

আজ সন্ধ্যায় সীতাকুণ্ডে পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুরাদপুর ক্যাপ্টেন শামছুল হুদা স্কুলের ৯০ ব্যাচের ছাত্র কাজি সাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং মছজিদ্দা হাই স্কুলের ৯০ ব্যাচের ছাত্র সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালনে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জাফর নগর অর্পণা চরণ স্কুলের ৯০ ব্যাচের ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল।

সভায় আলোচনা রাখেন ভাটিয়ারী স্কুলের শাহরিয়ার চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, লতিফুর স্কুলের প্রবীর দাস,কুমিরা স্কুলের রিদোয়ান,সীতাকুণ্ড স্কুলের আলমীগ হোসেন, মাদাম বিবির হাট স্কুলের কাজী মোঃ দিদারুল আলম,বাঁশবাড়িয়া স্কুলের একরাম উল্লাহ নয়ন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে জাফর নগর অপর্না চরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেনকে আহ্বায়ক এবং মছজিদ্দা উচ্চা বিদ্যালয়ের সাবেক ছাত্র বিশিষ্ট সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হল যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট বীমাবিদ মোঃ নুরুল আবছার,অধ্যাপক কাজি সাদেকুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক হৃদওয়ান মিয়া,প্রবীর দাস,শাহরিয়ার চৌধুরী,নয়ন,গিয়াস উদ্দিন,হাজী দিদার,মোঃ আলমগীর। এছাড়া প্রত্যেক স্কুল থেকে একজন করে সদস্য করা হয়েছে ।

সভায় বক্তারা বলেন সীতাকুণ্ড উপজেলার সকল স্কুলের এস এস সি ১৯৯০ সালের ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রথম সীতাকুণ্ড-৯০ গঠিত হয়েছে। আগাম কয়েক মাসের মধ্যেই সীতাকুণ্ডে ১৯৯০ এর বন্ধুদের নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.