চট্টগ্রাম অনন্যা আবাসিক সামনে কলেজ ছাত্র খুন

মো. শাহরিয়ার সুমনঃ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকার একটি সড়কের ওপর থেকে শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। কে বা কারা ছুরিকাঘাতে ওই ছাত্রকে খুন করেছে তা এখনো জানা যায়নি।

নিহত শাওন বড়ুয়া ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন বাজালিয়া এলাকার শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে শাওন বড়ুয়া।

চান্দগাঁও থানার এসি আরিফ বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে শাওন নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটি খুন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। চানগাও থানা ওসি তদন্ত ছাবেদ আলী বলেন, খুনের সাথে যে জড়িত হোক না কেন অবশ্যই তাকে আইন আওতায় আনা হবে গ্রেফতার করা হবে ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

13 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.