সুবর্ণচর উপজেলা প্রতিনিধিঃ
নোয়াখালীতে সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের মোসলে উদ্দিন (২৪) আলীপুর গ্রামের মারুফ হোসেন হৃদয় (২২) মো.সোহেল (২৫) মধ্যম নাজিরপুর গ্রামের শাহাদাত হোসেন সাগর (২৪) অনন্তপুরের মো. মিঠু (২৪) মো.রায়হান (২২) নাজমুল ইসলাম (২৫) নাজিরপুরের মীর সাব্বির (২২)মো.শিমুল (২২)।
পুলিশ জানায়, রাত ১টার দিকে ১২/১৩ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি করার জন্য উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরবজলুল করিম গ্রামের রফিকের পরিত্যাক্ত ফ্যাক্টরির সামনে রাস্তায় সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুুতিকালে ৯ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেন। ওই সময় অজ্ঞাত নামা ৩-৪জন ডাকাত পালিয়ে যায়। এ সময় পুলিশ ১টি ধারালো ছুরি, ১ টি লোহার দা, ২টি গ্রিল কাটার, ২ টি লোহার রড়,২ টি লোহার পাইপ, ১টি এসএস পাইপ, ১টি মোটা দড়ি ও একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা রুজুর হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.