সৌদিআরব মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ, দেখা যাবে মক্কা শরিফ ও সৃতি বিজড়িত স্থান।

মো.দিদারুল আলম-

এবার সৌদিআরব মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ তৈরি হলো, যেখান থেকে দেখা যাবে মক্কা শরিফ ও ইসলামের সৃতি বিজড়িত স্থান গুলোও।সৌদিআরবের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৮৩ মিটার ওপরে এই ঝুলন্ত মসজিদটি উদ্বোধন করে গিনেস বুক অব রেকর্ড বইয়ে নাম লেখালো সৌদি আরব।

গিনেস বুক অব ওয়ার্ল্ড মসজিদটিকে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদের স্বীকৃতি দিয়েছে।

এই বিস্ময়কর মসজিদ স্থাপত্য থেকে পবিত্র কাবাশরিফ ও মক্কার আশেপাশে অন্যান্য উল্লেখযোগ্য ধর্মীয় স্থানগুলোর অসাধারণ চমৎকার সব দৃশ্য অনায়াসে দেখা যাবে।

মসজিদটি স্থাপিত হয়েছে জাবালে ওমর মক্কা হোটেলের দুটি টাওয়ারের সংযোগকারী সেতুর মধ্যেই। এটি শুধু প্রকৌশলের একটি কীর্তি নয় বরং স্থাপত্য দক্ষতা ও সৃজনশীল দক্ষতারও প্রমাণ।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রপাতি ব্যবহার করে এই মসজিদটি তৈরি করা হয়েছে। ইস্পাতের সেতুটির ওজন ৬৫০ টন।

সেতুটির অবস্থান হলো ভূমি থেকে ৩১২ মিটার উঁচুতে। চূড়ান্ত রূপ দেওয়ার আগে হোটেলের ৩৬, ৩৭ ও ৩৮ তলায় টুইন টাওয়ারগুলোকে একসাথে জোড়া লাগানো হয়েছে।

৫৫০ বর্গ মিটার এরিয়া জুড়ে নির্মিত মসজিদটিতে একসঙ্গে ৫২০ মুসল্লি নামাজ পড়তে পারবেন। আধুনিক ও আরবীয় ঐতিহ্যবাহী নির্মাণ শৈলির সংমিশ্রণে নয়নাভিরাম এই মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদের ভেতরে সাজানো হয়েছে আরবি ক্যালিগ্রাফি দিয়ে।

এই মসজিদটিতে নামাজ পড়তে আসা মুসল্লিরা ফজরের নামাজের সময় মক্কার ওপর সূর্যোদয়ের দৃশ্য দেখার সুযোগ পাবেন। একইসঙ্গে কাবার পেছনে সূর্য ডোবার নান্দনিক মুহুর্তও মুসল্লিরা উপভোগ করতে পারবেন।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

12 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.