টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৬০ জন কিশোরকে নগদ টাকা পুরস্কৃত করা হয়েছে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউপির নুর এ মদিনা জামে মসজিদ কমিটি ও কিশোর ও যুব সমাজ। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে নগদ টাকা দিয়েছেন তারা। এমন অভিনব কর্মসূচি পালন করেছেন ছাতকে নুর এ মদিনা জামে মসজিদ আলমপুর গ্রামের কিশোর ও যুব সমাজ।শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই নগদ টাকা বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কিশোর ও যুব সমাজ ও মসজিদ কর্তৃপক্ষ।
(গত ১৩ জানুয়ারি) শনিবার সকালে আলমপুর নুর এ মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে কিশোর ও যুব সমাজ দক্ষিন পাড়ার উদ্দ্যোগে পুরস্কার বিতরন অনুষ্টিত হয়েছে। আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলামের সভাপতিত্বে মাওলানা তোফায়েল আহমদ মিনারের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, মওলানা আব্দুল গফ্ফার,সাইদুর রহমান,মাওলানা শফিকুর রহমান,সৈয়দ মাহফুজুর রহমান, শাহ মোহাম্মদ আব্দুল আহাদ.হাফিজ জামাল উদ্দিন যুক্তরাজ্য,গোবিন্দনগর ফজলিয়া আলীয়া মাদ্রাসার আরবী অধ্যাপক মাওলানা মইনুল হক মোমিন,এভভোকেট ওয়াকিব আলী,সাবেক মেম্বার আরশ আলী,শিক্ষক খলিলুর রহমান,রেজ্জাদ আহমদ, সাংবাদিক বদর উদ্দিন,ছাতক প্রেসক্লাবেব সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক অলিউর রহমান,
গত শনিবার সেই ৬০ কিশোরকে অনুষ্ঠানিকভাবে নগদ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। এসব পুরস্কার হিসেবে নগদ টাকা হাতে পেয়ে মহা খুশি কিশোররা। নুর এ মদিনা জামে মসজিদ কমিটি ও কিশোর ও যুব সমাজ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে নতুন বছরে ১ জানুয়ারি শেষ হয়। যেখানে ওই এলাকার ৬০ জন শিশু-কিশোর অংশ নেয়।
টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ৬০ কিশোর। এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, তুরস্কের দেখাদেখি এমন প্রতিযোগিতার বিষয়ে ভাবনা হয় ছাতকে আলমপুর গ্রামে কিশোর ও
যুব সমাজ ও নুর এ মদিনা জামে মসজিদ কমিটির। কমিটি ও কিশোর ও যুব সমাজ এর উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এমন আয়োজন যেন দেশের সব মসজিদেই হয় সে আশা ব্যক্ত করেছে বক্তারা। সভার শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সৈয়দ মাওলানা মাহফুজুর রহমান।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
This website uses cookies.