সীতাকুণ্ড ভূমি অফিসে মামলার গনশুনানী,উপকার ভুগীদের ভিড়

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গনে আবারো গনশুনানীর ব্যবস্হা করেছে। এতে সেবা প্রার্থীগন উক্ত গনশুনানীতে অংশ নিয়ে যুক্তিতর্কে মেতে উঠে, এতে নির্ভূল নামজারী কার্যক্রমে ব্যাপক প্রশংসা অর্জন করছে,নামজারীও তড়িৎ গতিতে হতে সহায়তা করছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ভূমি কার্যালয় প্রাঙ্গনে খোলা আকাশের নিচে চেয়ার-টেবিল বসিয়ে সকল সেবা প্রার্থীদের সামনে বিভিন্ন মামলার ফাইল নিয়ে গণশুনানী করে সহকারী কমিশনার ( ভূমি)। প্রচুর সেবা গ্রহীতার উপস্হিতিতে গনশুনানী শুরু হয়।

আগের চেয়ে সেবা প্রার্থীরা আগ্রহ নিয়ে নামজারী মামলা বা মিছ মামলায় অংশ গ্রহন করে তাদের যুক্তিতর্ক তুলে ধরে।এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন উভয়ের যুক্তিতর্ক শুনে মামলা রায় দিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করে।

ভূমি অফিসের নিরপেক্ষ গণশুনানীর কার্যক্রমের কথা সেবা প্রার্থীদের কাছে পৌঁছালে সেবা গ্রহিতাদের আগমন দিন দিন বেড়ে যায়।

এই গণশুনানীর সময় উপস্হিত ছিলেন, ভূমি অফিসের পেশকার মোঃ সবদের হোসেন,কানুনগো সুব্রত দেওয়ান, নাজির মোঃ নুরুদ্দীন, অফিস সহকারী মোঃ নিজাম উদ্দিন ও মোঃ সালাউদ্দিন,সার্ভেয়ার মোঃ কামরুল হাসান ও ফৌজি চাকমা, চেকিং সহকারী সজীব দাস,স্টাফ মোঃ ফজলু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

18 hours ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

2 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

2 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

3 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

5 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

6 days ago

This website uses cookies.