রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮ সীতাকুণ্ডে সিএসআইডি প্রতিনিধি দল কর্তৃক শিবপুর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নাম ঘোষণা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে দুই দিনে উদ্ধার অজ্ঞাত গৃহবধূ ও শিশুর লাশ সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নাম ঘোষণা

  • আপডেট সময়ঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

​গতকাল বিকেল ৪টায় বাঁশবাড়িয়া ইসলামী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামগুলো ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন সিকদার।

​বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা লোকমান হোসেন কাদেরীর সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট এস. এম. আশরাফ উদ্দিন।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী এবং উপজেলা জামায়াতের মিডিয়া সমন্বয়ক আবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এ. টি. এম. বদরুল ইসলাম ও কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন।

​সম্মেলনে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল মাসুদ-এর নাম ঘোষণা করা হয়।

​এছাড়া বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন— ইলিয়াস কাঞ্চন, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, মাওলানা মো. শাহাবুদ্দিন, সৈয়দ মহিবুল হাসান, মো. নজরুল ইসলাম, কামাল উদ্দিন, হাফেজ মো. ইউনুস ও মাওলানা নিজাম উদ্দিন।

​উল্লেখ্য, ঘোষিত মেম্বার প্রার্থীদের মধ্যে সৈয়দ মহিবুল হাসান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুইবার নির্বাচিত ইউপি সদস্য। তিনি বর্তমানেও ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

​উক্ত কর্মী সম্মেলনে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »