শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এল অর্ধগলিত শিশুর মৃতদেহ ইপিজেডে ডেঙ্গু মোকাবিলায় মেয়রের জরুরি হস্তক্ষেপ কামনা সীতাকুণ্ডে সংসদীয় জনপ্রতিনিধিত্বহীনতা: ব্যাহত হচ্ছে উন্নয়ন, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত জনগণ ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফলজ চারা রোপণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক বিমানবন্দরে আনসারের তৎপরতায় স্ক্যানার বেল্টের নিচ থেকে আইফোন উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর ফেনীতে সড়ক দুর্ঘটনায় র‍্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত চন্দনাইশে থানা পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫ সীতাকুণ্ডে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্মদিন পালনে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ইপিজেডে ডেঙ্গু মোকাবিলায় মেয়রের জরুরি হস্তক্ষেপ কামনা

  • আপডেট সময়ঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

​চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ইতিমধ্যে ৮টি ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

​রেড জোনে থাকা ৮টি ওয়ার্ডের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা হলো ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ড।

​সরজমিন অনুসন্ধানে জানা যায়, ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডটি সিটি কর্পোরেশনের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে বেশ কয়েকটি পোশাক কারখানা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এসব কারণে এলাকাটিতে প্রায় ৬ থেকে ৭ লাখ মানুষের বসবাস। জনবহুল এ এলাকায় বর্তমানে ঘরে ঘরে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আক্রান্তের সংখ্যা আরও আশঙ্কাজনক হারে বাড়তে পারে।

​হাই-রিস্ক বা ঝুঁকিপূর্ণ এই এলাকার এমপিবি গেট, নিউমুরিং রোড, ব্যাংক কলোনি রোড, বন্দরটিলা, তালতলা, নেভী হাসপাতাল গেট রেললাইন, মাদ্রাজি শাহ রোড, আকমল আলী রোড, সিমেন্ট ক্রসিং, কাজির গলি, হক সাহেবের গলি, এস আলম ও বি আলম গলি এবং মহাজনঘাটা এলাকায় ডেঙ্গুর মারাত্মক প্রকোপ ছড়িয়ে পড়েছে।

​এই পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো, জোরালো পরিচ্ছন্নতা কর্মসূচি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অবিলম্বে চালুর জোর দাবি জানিয়েছেন এলাকার বিভিন্ন মসজিদ ও মন্দির কমিটি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সচেতন নাগরিক সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »