Categories: জাতীয়

চন্দনাইশের জান্নাতুল মাওয়া সাদিকার বাজিমাত: জিপিএ-৫ এর পর এবার বোর্ডে সাধারণ বৃত্তি লাভ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

​চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কিল্লাপাড়ার কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া সাদিকা একের পর এক সাফল্যের পরাকাষ্ঠা দেখিয়ে ফের চমক দেখাল। ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মর্যাদাপূর্ণ “সাধারণ বৃত্তি” অর্জন করেছে দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী ছাত্রী। সাদিকা বর্তমানে গাছবাড়ীয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির (প্রথম বর্ষ) শিক্ষার্থী।

​দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কিল্লাপাড়া এলাকার প্রবাসফেরত ব্যবসায়ী শামসুল ইসলাম ও স্কুল শিক্ষিকা মাসুমা আকতার দম্পতির সন্তান সাদিকা। পারিবারিক অনুশাসন ও শিক্ষার পরিবেশকে সঙ্গী করেই তার এই পথচলা।

​চলতি ২০২৬ শিক্ষাবর্ষে দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে অনন্য কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় সাদিকা। পরবর্তীতে তার দুর্দান্ত ফলাফলের গুণগত মান বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড তাকে সাধারণ বৃত্তির জন্য মনোনীত করে। উল্লেখ্য, চন্দনাইশ উপজেলা থেকে এ বছর মাত্র ১০ জন শিক্ষার্থী এই বৃত্তির তালিকায় স্থান পেয়েছে, যার মধ্যে দোহাজারী পৌরসভার রয়েছে মাত্র ২ জন।

​সাদিকার এই অর্জন আকস্মিক নয়, বরং এটি তার ধারাবাহিক সাফল্যেরই অংশ। এর আগে প্রাতিষ্ঠানিক প্রতিটি ধাপে সে মেধার স্বাক্ষর রেখেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করেছিল এই প্রতিভাবান শিক্ষার্থী।

​সাদিকার এই ধারাবাহিক সাফল্যে তার পরিবার, বিদ্যালয় পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। নিজের এই অর্জনে শিক্ষক ও মা-বাবার অবদানের কথা স্মরণ করে সাদিকা ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের সেবা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং সকলের কাছে দোয়া চেয়েছে।

Press Didar

Recent Posts

বিমানবন্দরে আনসারের তৎপরতায় স্ক্যানার বেল্টের নিচ থেকে আইফোন উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও দ্রুত তৎপরতায় হারিয়ে…

11 hours ago

ফেনীতে সড়ক দুর্ঘটনায় র‍্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় র‍্যাব-৭-এর ওয়ারেন্ট…

11 hours ago

চন্দনাইশে থানা পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা…

1 day ago

সীতাকুণ্ডে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্মদিন পালনে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা…

1 day ago

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত…

2 days ago

সীতাকুণ্ডে পুলিশ কনস্টেবলের সাথে হাতাহাতির ঘটনায় উপজেলা যুবদল সদস্য সচিব বহিষ্কার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড থানা প্রাঙ্গণে গাড়ি পার্কিং নিয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডা ও…

2 days ago

This website uses cookies.