শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪ সীতাকুণ্ডে পুলিশ কনস্টেবলের সাথে হাতাহাতির ঘটনায় উপজেলা যুবদল সদস্য সচিব বহিষ্কার সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী: জাহাজ ভাঙা শিল্পে সরকারের সহায়তার আশ্বাস সীতাকুণ্ডে শতবর্ষী বদ্দার পুকুর ভরাট করে ঘর নির্মাণের মহোৎসব, পরিবেশ অধিদপ্তরের উদাসীনতা চন্দনাইশের এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা প্রত্যাহার সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদদের হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি চট্টগ্রাম সীতাকুণ্ডে পুকুরে মাছ ধরতে গিয়ে আ’লীগ নেতার ওপর হামলা, ৯ দিন পর মৃত্যু শাহজালাল বিমানবন্দরে একমাত্র ছেলেকে প্রবাসে বিদায় দিয়ে অসুস্থ মা!  উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিল আনসার চন্দনাইশে যৌথ অভিযানে অবৈধ করাতকল বন্ধ ও সরকারি জায়গা থেকে দোকান উচ্ছেদ চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

​চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ সক্রিয় সদস্যসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ১ অক্টোবর রাত ১০টা থেকে ২ অক্টোবর সকাল সাড়ে ৮টা পর্যন্ত থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য শাহেদুল ইসলাম (২০) (চন্দনাইশ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি), ছাত্রলীগের সক্রিয় সদস্য এহছান করিম জোবায়ের (২২), সাতবাড়িয়া দক্ষিণ হারলার মোহাম্মদ নাছির উদ্দীন এবং চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড হিজলীপাড়ার মো. ফজল করিম রিয়াদ (২৪)। এর মধ্যে মো. ফজল করিম রিয়াদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত কর্তৃক ১০০ টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহেদুল ও জোবায়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

​এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। আদালত মো. ফজল করিম রিয়াদকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »