কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ড থানা প্রাঙ্গণে গাড়ি পার্কিং নিয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় সীতাকুণ্ড উপজেলা যুবদলের সদস্য সচিবকে কেন্দ্রীয় নির্দেশে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ঘটনার বিবরণ:
এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা প্রাঙ্গণে গাড়ি রাখা নিয়ে ওসির গাড়িচালক ও পুলিশের সাথে যুবদল নেতা ইসমাইলের কথা কাটাকাটি হয়। ওসির গাড়ি রাখার জন্য স্থান ফাঁকা রাখতে বলা হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং আংটির আঁচড়ে পুলিশ চালক সামান্য আহত হন। এরপর পুলিশ সদস্যরা যুবদল নেতা ইসমাইলকে থানায় নিয়ে যান।
থানা সূত্রে জানা যায়, রাতে যুবদল নেতা ইসমাইল তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে থানায় গেলে গাড়ি পার্কিং নিয়ে মডেল থানার কনস্টেবল ও ওসির গাড়িচালক মো. শফিকের সাথে তাঁর বাগবিতণ্ডা হয়। হাতাহাতির ঘটনায় আহত কনস্টেবল শফিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মুছে ফেলা ও মীমাংসার অংশ:
এ ঘটনায় পুলিশ তাঁকে আটক করলেও স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের অনুরোধে চার ঘণ্টা পর রাত দেড়টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে বন্ড সই দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর উপস্থিত ছিলেন।
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে জাহাজভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয়…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের লতিফপুর এলাকার শতবর্ষী ‘বদ্দার…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাকে প্রত্যাহার করে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লিজ নেওয়া পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে মো.…
This website uses cookies.