শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪ সীতাকুণ্ডে পুলিশ কনস্টেবলের সাথে হাতাহাতির ঘটনায় উপজেলা যুবদল সদস্য সচিব বহিষ্কার সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী: জাহাজ ভাঙা শিল্পে সরকারের সহায়তার আশ্বাস সীতাকুণ্ডে শতবর্ষী বদ্দার পুকুর ভরাট করে ঘর নির্মাণের মহোৎসব, পরিবেশ অধিদপ্তরের উদাসীনতা চন্দনাইশের এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা প্রত্যাহার সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদদের হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি চট্টগ্রাম সীতাকুণ্ডে পুকুরে মাছ ধরতে গিয়ে আ’লীগ নেতার ওপর হামলা, ৯ দিন পর মৃত্যু শাহজালাল বিমানবন্দরে একমাত্র ছেলেকে প্রবাসে বিদায় দিয়ে অসুস্থ মা!  উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিল আনসার চন্দনাইশে যৌথ অভিযানে অবৈধ করাতকল বন্ধ ও সরকারি জায়গা থেকে দোকান উচ্ছেদ চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পুলিশ কনস্টেবলের সাথে হাতাহাতির ঘটনায় উপজেলা যুবদল সদস্য সচিব বহিষ্কার

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ড থানা প্রাঙ্গণে গাড়ি পার্কিং নিয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় সীতাকুণ্ড উপজেলা যুবদলের সদস্য সচিবকে কেন্দ্রীয় নির্দেশে বহিষ্কার করা হয়েছে।

​আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

​ঘটনার বিবরণ:

এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা প্রাঙ্গণে গাড়ি রাখা নিয়ে ওসির গাড়িচালক ও পুলিশের সাথে যুবদল নেতা ইসমাইলের কথা কাটাকাটি হয়। ওসির গাড়ি রাখার জন্য স্থান ফাঁকা রাখতে বলা হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং আংটির আঁচড়ে পুলিশ চালক সামান্য আহত হন। এরপর পুলিশ সদস্যরা যুবদল নেতা ইসমাইলকে থানায় নিয়ে যান।

​থানা সূত্রে জানা যায়, রাতে যুবদল নেতা ইসমাইল তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে থানায় গেলে গাড়ি পার্কিং নিয়ে মডেল থানার কনস্টেবল ও ওসির গাড়িচালক মো. শফিকের সাথে তাঁর বাগবিতণ্ডা হয়। হাতাহাতির ঘটনায় আহত কনস্টেবল শফিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​মুছে ফেলা ও মীমাংসার অংশ:

এ ঘটনায় পুলিশ তাঁকে আটক করলেও স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের অনুরোধে চার ঘণ্টা পর রাত দেড়টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে বন্ড সই দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।

​এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »