Categories: জাতীয়

সীতাকুণ্ডের কদমরসুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০টি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

​বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে কদমরসুল কাঁচাবাজারের একটি লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে বাজারের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করেন। এর পরপরই কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। এর মধ্যেই বাজারের দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

​স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে মোট ৪০টি ছোট-বড় দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ফার্নিচারের দোকান, মুদি দোকান, হার্ডওয়্যার দোকান, সেলুন, দুটি ফার্মেসি ও চায়ের দোকান। এতে আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ার এবং সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মেম্বার। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, আগুনে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

​কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, “কদমরসুল বাজারে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।”

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র…

4 hours ago

সীতাকুণ্ডে মাদক কারবারীদের করা মামলায় ৬ মাদকবিরোধী যুবক জেলহাজতে

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদককারবারিদের দায়ের করা মিথ্যা মামলায় মাদকবিরোধী কমিটির ৬ যুবককে কারাগারে পাঠানো…

1 day ago

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হিসাব সহকারীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের অশালীন আচরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হিসাব সহকারী ইসমাইল হোসেনের সঙ্গে বীর…

1 day ago

হাটহাজারী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ডেভিড ইমনের ৭ সহযোগী চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেফতার; মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার

​ চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার হাটহাজারী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিদেশি নম্বর ব্যবহার করে…

1 day ago

সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে পৃথক জনসমাবেশকে কেন্দ্র করে স্থানীয়…

1 day ago

প্রান্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরো দায়িত্বশীল হতে হবে : সিভিল সার্জন।

বিশেষ (চট্টগ্রাম ) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাই উপজেলার দোহাজারী পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে…

2 days ago

This website uses cookies.