Categories: জাতীয়

চট্টগ্রাম সীতাকুণ্ডে কিশোর হত্যা: ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত ইয়াবা কারবারি

নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

​চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবা কেনাবেচার বিরোধকে কেন্দ্র করে নাঈম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মাদক কারবারি মো. নুরুল ইসলাম প্রকাশ ইরানকে (৫০) ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের পাইকারি ইয়াবা কারবারি ইরান এলাকার এক যুবককে ইয়াবা বিক্রির জন্য দিয়েছিল। পরবর্তীতে সেই ইয়াবাগুলো চুরি হয়ে গেলে পাশের বাড়ির খোকনের ছেলে কিশোর নাঈমের ওপর সন্দেহ করে সে।

​গত ২০ জুলাই সন্ধ্যায় ইরান নিজ বাড়ি থেকে নাঈমকে তুলে তার মাদক আস্তানায় নিয়ে যায়। সেখানে তাকে লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে গভীর রাতে বাড়ির সামনে ফেলে রেখে যায়। নাঈমের চাচা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুলাই রাতে ওই কিশোর মারা যায়।

​গত ২৫ জুলাই রাতে নাঈমের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইরানকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ঘর থেকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ইরানের মৃত্যু হয়। জনতা শুধু তাকে পিটিয়েই ক্ষান্ত হয়নি, তার মাদক ব্যবসার অর্থে নির্মিত বাড়িঘরেও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

​এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, “ইরান একজন তালিকাভুক্ত মাদক কারবারি ছিল এবং তাকে ধরতে আমাদের সোর্স নিয়োজিত ছিল। সে কয়েক মাস আগে শামীম নামের এক যুবককেও হত্যা করেছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে সে পুনরায় অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে। কিশোর নাঈম হত্যা মামলা রুজু হওয়ার পরপরই জনতার গণপিটুনিতে তার মৃত্যু হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।”

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

16 hours ago

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

1 day ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

2 days ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

3 days ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

3 days ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

3 days ago

This website uses cookies.