পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মসূচির আওতায় সীতাকুণ্ডে ১৩০টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে ২০ হাজার চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগ কুমিরা রেঞ্জের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে গাছের চারা বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার ১৩০টি সামাজিক ও মানবিক সংগঠনকে সনদপত্র দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রথম দফায় ২০ হাজার চারা বিতরণ করা হলেও পর্যায়ক্রমে আরও ৩০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।
উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও অক্সিজেন ছেড়ে দিয়ে তাপমাত্রা কমায়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত কার্যকরী। পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর পি.এইচ.টি সেন্টারের তত্ত্বাবধায়ক মো. শহীদ উল্লাহ। আরও বক্তব্য দেন উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, আলহাজ্ব এ কে এম মসিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক লায়ন এড. মো. সরোয়ার হোসাইন লাভলু, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হুসাইন এবং সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেক।
এ সময় বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন শতাধিক সমাজকর্মী উপস্থিত ছিলেন।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
This website uses cookies.