Categories: জাতীয়

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: শপথ নিয়ে অনিশ্চয়তা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে নির্বাচিত বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী এফসিএ-এর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঋণখেলাপির অভিযোগে দায়ের করা মামলায় চূড়ান্ত রায়ে এই আদেশ দেওয়ায় তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

​মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতের এই আদেশের ফলে সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীর বিজয়ী হওয়ার ফলাফল প্রকাশের সুযোগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

​মামলার বিবরণে জানা যায়, আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংক এশিয়া পিএলসি ও জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। ইসি আপিল খারিজ করলে বিষয়টি হাইকোর্ট এবং পরবর্তীতে আপিল বিভাগে গড়ায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আজ আদালত চূড়ান্ত রায় প্রদান করলেন। আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যাংক এশিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।

​উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও আদালতের নির্দেশনায় তার ফলাফল ঘোষণা স্থগিত ছিল। আপিল বিভাগের আগের আদেশ অনুযায়ী, নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ আপিলের রায় পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।

​এদিকে, আদালতের এ রায়ে সীতাকুণ্ডের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন উঠেছে, এ আসনে পুনরায় নির্বাচন হবে কি না, নাকি নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। অভিজ্ঞ মহল মনে করছেন, আসলাম চৌধুরী এই রায়ের বিরুদ্ধে আইনি রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের সুযোগ নিতে পারেন। এরপরই নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

​স্থানীয় বাসিন্দারা বলছেন, এই রায়ের ফলে দীর্ঘমেয়াদী উন্নয়নের যে প্রত্যাশা ছিল, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরবর্তী সময়ে কে হবেন সীতাকুণ্ডের অভিভাবক, তা নিয়ে চলছে নানা আলোচনা।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

2 days ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

2 days ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

2 days ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

3 days ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

3 days ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

3 days ago

This website uses cookies.