Categories: জাতীয়

গাইবান্ধায় সাবেক স্ত্রীর অভিযোগ ঘিরে উত্তেজনা: প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নবজাতকের মৃত্যুর দাবি

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডলের বিরুদ্ধে সাবেক স্ত্রীর করা গুরুতর অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ভুক্তভোগী সাবেক স্ত্রী শাহানা বেগম অর্থ আত্মসাৎ ও নবজাতকের মৃত্যুর বিচার দাবি করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

​ভুক্তভোগীর অভিযোগ, ২০১৯ সালে সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা শাহানা বেগমের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডল। বিয়ের পর গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় তারা ভাড়া বাসায় বসবাস করেন। শাহানা বেগমের দাবি, তার আগের স্বামীর রেখে যাওয়া সম্পত্তির বিক্রয়লব্ধ প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন অজুহাতে হাতিয়ে নিয়েছেন রোস্তম আলী।

​শাহানা বেগম আরও অভিযোগ করেন, চলতি বছরের জানুয়ারিতে তিনি অন্তঃসত্ত্বা থাকাকালীন তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। গত ১৮ জানুয়ারি সন্তান জন্মদানের পর নবজাতকের মৃত্যু হয়। এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

​স্থানীয়দের অভিযোগ, ২০২১ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই রোস্তম আলী মণ্ডলের বিরুদ্ধে নানা ধরনের আর্থিক অনিয়ম ও অসংলগ্ন আচরণের গুঞ্জন ছিল। মঙ্গলবার সকালে শাহানা বেগম বিদ্যালয়ে এসে বিচার দাবি করলে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিরাপত্তার স্বার্থে প্রধান শিক্ষক ও অভিযোগকারী শাহানা বেগমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

​গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু বলেন, “অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

​এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডলের বক্তব্য জানতে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। প্রতিবেদনটি লেখার সময় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

2 days ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

2 days ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

2 days ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

3 days ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

3 days ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

3 days ago

This website uses cookies.