Categories: জাতীয়

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান বিতরণ

বিভাগীয় সংবাদদাতা (রংপুর):

​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের হলরুমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯ জন ব্যবসায়ীর হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব সাইফুর রহমান রানা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেন। তিনি বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আশা করছি, এই সহায়তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবারও ঘুরে দাঁড়াতে এবং নতুন উদ্যমে ব্যবসা শুরু করতে সহায়ক হবে।” তিনি এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আবুল কালাম বাচ্চু ও কাশেম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

2 days ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

2 days ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

2 days ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

3 days ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

3 days ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

3 days ago

This website uses cookies.