চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যতিক্রমি স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কুমিরাস্থ আলেকদিয়া এলাকায় বর্ণাঢ্য আয়োজনে এই বর্ষপূর্তি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে কেক কাটা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শরীরচর্চা বিষয়ক সেমিনার, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
’ফ্রাইডে ফর হেলথ’ মূলত একটি স্বাস্থ্য সচেতনতামূলক সামাজিক ক্লাব, যা মানুষের দৈনন্দিন ব্যস্ততার মাঝেও স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি মনোযোগ দেওয়ার চর্চা বাড়াতে কাজ করছে। সুস্থ জীবনযাপনের জন্য সপ্তাহের অন্তত একটি দিন স্বাস্থ্যের উন্নতির জন্য উৎসর্গ করা—এই ধারণার ওপর ভিত্তি করেই সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে এলাকার যুবক ও তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য গঠনে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি শুক্রবার ভোরে অভিজ্ঞ ফিটনেস ট্রেইনারের মাধ্যমে শারীরিক অনুশীলন, ডায়েট চার্ট তৈরি ও নিয়ন্ত্রণ এবং শরীরের গঠন অনুযায়ী ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে।
’ফ্রাইডে ফর হেলথ’-এর প্রতিষ্ঠাতা মোঃ বখতিয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের মডারেটর গোলাম মোক্তাদের তারেক, মেন্টর মোঃ নূর উদ্দীন, মুরাদ হাসান সূজন, আশরাফুল তাসনিম এবং মামসেদ হোসেন ছোটন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সদস্য কামরুল ইসলাম দুলু, মোঃ আলমগীর হোসেন, সদস্য জুনাইদ খান সাইফুল ও ট্রেইনার ইকবাল হোসেন মুন্নাসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচকরা তরুণ প্রজন্মকে মাদক ও মুঠোফোনের আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে নিয়মিত শরীরচর্চার প্রতি আহ্বান জানান এবং ‘ফ্রাইডে ফর হেলথ’-এর এই মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…
নিজস্ব প্রতিবেদক: আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…
নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…
This website uses cookies.