Categories: জাতীয়

সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর বগাচতর ও ২নং ওয়ার্ড দক্ষিণ বগাচতরের মানুষের একমাত্র চলাচলের পথ তরুণ সমিতি সড়ক সংলগ্ন বদরখালী খালের ওপর নির্মিত লোহার ব্রিজটির একটি লোহার প্লেট গভীর রাতে চুরি হয়ে গেছে।
এই ব্রিজটি দুই ওয়ার্ডের সংযোগস্থল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষকসহ হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করে যাতায়াত করেন। লোহার প্লেট চুরি হয়ে যাওয়ায় বর্তমানে সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এ ধরনের জনদুর্ভোগ সৃষ্টিকারী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ব্রিজটি মেরামতের অনুরোধ জানানো হচ্ছে, যাতে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হয়।
উল্লেখ থাকে যে, গ্রাম অঞ্চলে ইদানিং গাজা, ইয়াবা সেবনকারী অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। মাদক সেবন কারীদের আয়ের উৎস না থাকলেও ৫/৬ শত টাকা দিয়ে প্রতিদিন ইয়াবা ট্যাবলেট কিনতে হয় তাদের। যারা গাজা সেবন করে তাদের ও ২/৩ শত পাকা লাগে। এই মাদকের টাকা যোগার করতে গিয়ে গ্রামে চুরি,ছিনতাইকারী হচ্ছে প্রতি নিয়ত। তারা এতোই বেপোয়ারা তাদের ভয়ে কেউ প্রতিবাদ ও করতে ন্হস পায়না।তারা নিজেদের জীবন কে দুটাকার মূল্যতো দেয়না,অপরের জীবন নিতেও তারা দ্বীধা করবেনা,ফলে তাদের এমন অপকর্মে কেহ প্রতিবাদ করেনা।আইনশৃঙ্খলা বাহিনী ও অনেক টা নডরব ভূমিকা পালন করেন।

Press Didar

Recent Posts

সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…

3 hours ago

চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…

4 hours ago

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট

নিজস্ব প্রতিবেদক: ​আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…

11 hours ago

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি: ​স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…

13 hours ago

প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন

স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমজাদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টিতে…

2 days ago

চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর অমানুষিক প্রহারে রুনা আক্তার…

2 days ago

This website uses cookies.